শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

শেরপুরে মরিচ ক্ষেতে মিলল নারীর লাশ

মোঃ মুরাদ মিয়া শেরপুর জেলা প্রতিনিধি:   |   শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫   |   প্রিন্ট   |   ৮৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

শেরপুরে মরিচ ক্ষেতে মিলল নারীর লাশ

শেরপুরে নিখোঁজের দুই দিন পর খালেদা বেগম (৩৮) নামের এক নারীর বিবস্ত্র লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার দুপুর ২ টায় সদর উপজেলার চরপক্ষীমারী ইউনিয়নের ডাকপাড়া এলাকায় ব্রহ্মপুত্র নদসংলগ্ন চরে গুচ্ছগ্রামের পাশে একটি মরিচখেত থেকে ওই লাশ উদ্ধার করা হয়।

নিহত খালেদা পার্শ্ববর্তী কুলুরচর ব্যাপারীপাড়া গ্রামের মো. কাজল মিয়ার স্ত্রী এবং দুই সন্তানের জননী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, খালেদা বেগম অন্যের বাড়িতে গৃহকর্মীর কাজ করতেন। তিনি গত বুধবার থেকে নিখোঁজ ছিলেন। আজ সকালে সদর উপজেলার ডাকপাড়া গুচ্ছগ্রামের পাশে একটি মরিচখেতে বিবস্ত্র অবস্থায় এক নারীর লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। এরপর দুপুরে খবর পেয়ে সদর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শনসহ লাশের সুরতহাল তৈরি শেষে জেলা সদর হাসপাতালের মর্গে পাঠায়।

এবিষয়ে শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুবায়দুল আলম জানান, পরিবারের সদস্যরা লাশটি খালেদা বেগমের বলে শনাক্ত করেছেন। পুলিশের প্রাথমিক ধারণা, ওই নারীকে শ্বাসরোধে হত্যা করা হয়ে থাকতে পারে। এঘটনায় জড়িত ব্যক্তিদের খুঁজে বের করতে পুলিশের তদন্ত চলছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com