শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

শেরপুরে হিফজ শিক্ষার্থীদের মাঝে সম্মাননা স্মারক প্রদান ও ক্রীড়া এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠান 

মোঃ মুরাদ মিয়া শেরপুর জেলা প্রতিনিধি:   |   রবিবার, ০৮ জুন ২০২৫   |   প্রিন্ট   |   ৩৪১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

শেরপুরে হিফজ শিক্ষার্থীদের মাঝে সম্মাননা স্মারক প্রদান ও ক্রীড়া এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠান 
১৬

শেরপুর সদর উপজেলার লতারিয়া পূর্বপাড়া গ্রামের যুব সমাজের উদ্যোগ এক আনন্দঘন ও উচ্ছ্বাসময় পরিবেশে অনুষ্ঠিত হয়ে গেল বিবাহিত বনাম অবিবাহিত দলের মধ্যকার এক প্রীতি ফুটবল ম্যাচ ও হিফজ সম্পন্ন কারী শিক্ষার্থীদের সম্মাননা স্মারক প্রদান । খেলার উদ্দেশ্য ছিল সমাজের ভ্রাতৃত্ববোধ, বন্ধুত্ব ও সুস্থ বিনোদনের চর্চা বাড়ানো।

খেলা শুরু হয়  ৮জুন রবিবার বিকেল ৪টায়। উভয় দলই ছিল চমৎকার ছন্দে। প্রথমার্ধে অবিবাহিত দল দুইটি গোল করে এগিয়ে যায় ৷ দ্বিতীয়ার্ধেও অবিবাহিত দলের অভিজ্ঞ খেলোয়াড়রা আরও একটি গোল দিয়ে চ্যাম্পিয়ন হয় ৷ শেষ পর্যন্ত খেলার ফলাফল অবিবাহিত -৩টি গোলে জয়লাভ করে। উল্লাসে ফেটে পড়ে সমর্থকরা।

খেলায় ম্যান অব দ্য ম্যাচ হিসেবে পুরুস্কার গ্রহণ করেন মোঃ শিমুল (অবিবাহিত দল)  খেলা শেষে এক সংক্ষিপ্ত পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর বক্ষব্যাধি হাসপাতালের কনসালটেন্ট ডা.মোঃ আমিরুল ইসলাম , প্রিয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,শেরপুর প্রেসক্লাবের প্রচার সম্পাদক জাহিদুল খান সৌরভ ,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,কামারেরচর ইউনিয়ন শ্রমিকদলের সভাপতি আরিফুজ্জামান রিপন,শেরপুর স্কয়ার ডায়াগোনিস্টিক সেন্টারের পরিচালক মোঃ মিজানুর রহমানসহ প্রমুখ।

বিজয়ী ও রানার্সআপ দলকে ট্রফি ও মেডেল প্রদান করা হয়। হিফজ সম্পন্ন কারী ১৫জন শিক্ষার্থীদের মাঝে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

এছাড়া দিনব্যাপি ছোট ,মাঝারো ,বয়স্ক ও অতিথিদের জন্য ভিন্ন ভিন্ন খেলার আয়োজন ও পুরুস্কার বিতরণ করা হয় ৷ব্যক্তিগত পারফরম্যান্সের ভিত্তিতে আলাদা পুরস্কারও দেওয়া হয়।

খেলা সঞ্চালনা করেন শেরপুর প্রেসক্লাবের সদস্য মোঃ মুরাদ মিয়া ও গ্রামীন ব্যাংক কর্মকর্তা আবু সাঈদ।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com