শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

শেরপুর জেলা আওয়ামী যুবলীগের কর্মীসভা অনুষ্ঠিত

মোঃ মুরাদ মিয়া   |   বুধবার, ০৩ জুলাই ২০২৪   |   প্রিন্ট   |   ৫৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

শেরপুর জেলা আওয়ামী যুবলীগের কর্মীসভা অনুষ্ঠিত

বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী(প্লাটিনাম জয়ন্তী) উপলক্ষে শেরপুর জেলা আওয়ামী যুবলীগের কর্মীসভা, সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ৩ জুলাই (বুধবার) সকালে শেরপুর জেলা শহরস্থ মাধবপুর এলাকায় উৎসব কমিউনিটি সেন্টারের কনফারেন্স হলে আয়োজিত উক্ত কর্মীসভায় জেলা আওয়ামী যুবলীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোঃ হাবিবুর রহমান হাবিব এর সভাপতিত্বে, জেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলামের সঞ্চালনায়, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ, কেন্দ্রীয় কার্যনির্বাহি কমিটির সহ সম্পাদক মো: মনিরুজ্জামান পিন্টু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ, কেন্দ্রীয় কমিটির সদস্য প্রকৌশলী আব্দুল্লাহ আল-আমিন ও মহিউদ্দিন রানা।

এসময় কর্মীসভার প্রথমার্ধে জেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক ও যুগ্ম আহ্বায়ক পদপ্রার্থীদের পরিচিতি পর্ব সভা অনুষ্ঠিত হয়। এরপর, খুবই দ্রুত সময়ে শেরপুর জেলা যুবলীগের কমিটি গঠনের বিষয়ে আলোকপাত করে প্রধান অতিথি পিন্টু বলেন, আমরা প্রায় ৩০ জনের সিভি সংগ্রহ করেছি। এখান থেকে যাচাই-বাছাই করে যোগ্যদের হাতেই নেতৃত্ব দেওয়া হবে। এ ব্যাপারে কেন্দ্রীয় যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ এবং সাধারণ সম্পাদক আলহাজ্ব মো: মাইনুল হোসেন খান নিখিলের দ্রুত কমিটি করার ব্যপারে নির্দেশনা রয়েছে। উক্ত কর্মীসভায় আহ্বায়ক পদ প্রার্থীদের মাঝে উপস্থিত ছিলেন জেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো: নজরুল ইসলাম, হানিফ উদ্দীন, মো: জাকারিয়া বিশু, মো: আব্দুল মতিন, জুনায়েদ নুরানি মনি, নাহিদ হাসান, মো: মাহমুদুল হক বাবু, মো: মুরশিদুর রহমান আকন্দ। যুগ্ম আহ্বায়ক পদ প্রার্থীদের মাঝে উপস্থিত ছিলেন মো: মাহবুবুল আলম লিমন, শোয়েব হাসান শাকিল, ইমতিয়াজ চৌধুরী শৈবাল, মো: মাসুদ রানা, সৈয়দ আব্দুল মতিন বাপ্পী, নাদিম সরকার, বদরুল হোসেন বাপ্পী, মেহেদী হাসান, মো: নুরুদ্দিন, সাজু কিবরিয়া প্রমুখ।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com