মোঃ মুরাদ মিয়া শেরপুর জেলা প্রতিনিধি: | বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫ | প্রিন্ট | ১৩৮ বার পঠিত | পড়ুন মিনিটে
শেরপুর জেলা বিএনপির সদ্য ঘোষিত ৪১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটিকে স্বাগত জানিয়ে বুধবার (১১ জুন) বিকেলে শহরে এক আনন্দ মিছিল বের করে স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
মিছিলটি শহরের থানাড় মোড় থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। এতে জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। মিছিলে ব্যানার, ফেস্টুন ও জাতীয়তাবাদী স্লোগানে শহর মুখরিত হয়ে ওঠে।
সমাবেশে সভাপতিত্ব করেন সদ্য ঘোষিত কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট সিরাজুল ইসলাম , সদস্য সচিব এবিএম মামুনুর রশিদ পলাশের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, ময়মনসিংহ বিভাগীয় বিএনপির সহ- সাংগঠনিক সম্পাদক ও জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট ওয়ারেজ আলী মামুন ৷
আরও বক্তব্য রাখেন নব্য ঘোষিত জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ ফজলুর রহমান তারা ,সাইফুল ইসলাম, মোঃ কামরুল হাসান,ডা:সানসিলা জেবরিন প্রিয়াংকা,ইন্জিনিয়ার ফাহিম চৌধুরীসহ প্রমুখ।
সমাবেশে উপস্থিত নেতাকর্মীদের উদ্দ্যেশে ডা: সানসিলা জেবরিন প্রিয়াংকা বলেন,২০১৮ সালের নির্বাচনের পরে আমি দীর্ঘদিন আপনাদের কাছে আসতে পারিনি ৷ আমি যাতে শেরপুর না আসি সেজন্য অনেক চাপ প্রয়োগ করা হতো ৷ এখন থেকে আমি আপনাদের কাছে আসবো ,উন্নয়নের কাজ করবো ৷আগামী জাতীয় সংসদ নির্বাচনে দল যাকেই মনোনয়ন দিবে তার সাথে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার অঙ্গীকার করেন।
এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে অন্যান্য নেতারা বলেন,দল পুনর্গঠনের অংশ হিসেবে কেন্দ্র ঘোষিত এই আহ্বায়ক কমিটি সাংগঠনিক কার্যক্রমকে শক্তিশালী করবে। সকল বিভেদ ভুলে আমরা ঐক্যবদ্ধভাবে আন্দোলন ও নির্বাচনের জন্য প্রস্তুতি নেব।
বক্তারা আরও বলেন, এ কমিটি দলকে সুসংগঠিত করে রাজপথের আন্দোলনে নেতৃত্ব দেবে এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করবে।
অনুষ্ঠানে জেলা ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দলসহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com