শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

শেরপুর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরন

মোঃ মুরাদ মিয়া শেরপুর জেলা প্রতিনিধি:   |   রবিবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৫   |   প্রিন্ট   |   ৩৩২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

শেরপুর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরন
১২

সদ্যঘোষিত শেরপুর জেলা স্বেচ্ছাসেবক দলের আংশিক কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরন করেছে শেরপুর সদর থানা ছাত্রদল।

২৩ ফেব্রুয়ারী (রবিবার) বিকেলে শেরপুর শহরের কলেজ মোড় থেকে আনন্দ মিছিল শুরু হয়ে খোয়াড়পাড় শাপলা চত্বরে এসে শেষ হয়।

সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শারদুল ইসলাম মুরাদ এর নেতৃত্বে আনন্দ মিছিলে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াদ  মির্জা । এছাড়াও এসময় উপজেলার বিভিন্ন ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ দলের বিভিন্ন স্তরের কয়েকশত নেতাকর্মী উপস্থিত ছিলেন।

মিছিল শেষে আগত নেতাকর্মীদের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।উল্লেখ্য কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস.এম জিলানী ও সাধারণ সম্পাদক রাজিব আহসান স্বাক্ষরিত শেরপুর জেলা স্বেচ্ছাসেবক দলের তিন সদস্য বিশিষ্ট আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন দেয়া হয়। উক্ত কমিটিতে মামুন অর রশিদ(মামুন) আহ্বায়ক,নিয়ামুল হাসান আনন্দ সদস্য সচিব ও মো: সাইদুল ইসলাম সানিকে সিনিয়র যুগ্ন আহ্বায়ক করে  প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com