শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

শেরপুর প্রেসক্লাবের নবগঠিত কমিটি বিলুপ্ত করলো জেলা বিএনপি!সমালোচনার ঝড়

মোঃ মুরাদ মিয়া:   |   মঙ্গলবার, ২৭ আগস্ট ২০২৪   |   প্রিন্ট   |   ৯২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

শেরপুর প্রেসক্লাবের নবগঠিত কমিটি বিলুপ্ত করলো জেলা বিএনপি!সমালোচনার ঝড়

ঐতিহ্যবাহী শেরপুর প্রেসক্লাবের নবগঠিত কমিটিকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বাতিল ঘোষণা করেছে জেলা বিএনপি। ২৬ আগস্ট সোমবার রাতে জেলা বিএনপির প্যাডে জেলা বিএনপির সভাপতি মো. মাহমুদুল হক রুবেল ও সাধারণ সম্পাদক মো. হযরত আলী সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এদিকে এখতিয়ার বহির্ভূতভাবে সাংবাদিকদের পেশাজীবি সংগঠনকে বিলুপ্ত করায় সমালোচনার ঝড় উঠেছে। এ ঘটনাকে নজিরবিহীন বলছেন গণমাধ্যমকর্মী ও সচেতন মহল।

জানা যায়, গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতনের পর গত ২২ আগস্ট শেরপুর প্রেসক্লাবের নতুন কমিটি গঠন করা হয়। এনটিভির কাকন রেজাকে সভাপতি, দেশ টিভির রফিক মজিদকে কার্যকরী সভাপতি ও বাংলাদেশ প্রতিদিনের মাসুদ হাসান বাদলকে সাধারণ সম্পাদক করে ২২ সদস্যবিশিষ্ট এ কমিটি গঠন করা হয়। জেলার মাঠ পর্যায়ে কর্মরত সাংবাদিকদের নিয়ে এ কমিটি গঠন করায় সেটি সর্বমহলে ব্যাপক প্রশংসা কুড়ায়।

তবে ২৬ আগস্ট সোমবার রাতে জেলা বিএনপির প্যাডে একটি প্রেস বিজ্ঞপ্তি পাঠান জেলা বিএনপির সভাপতি মো. মাহমুদুল হক রুবেল ও সাধারণ সম্পাদক মো. হযরত আলী। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, শেরপুর প্রেসক্লাবের কমিটির বিষয়ে জেলা বিএনপির নেতৃবৃন্দ কেউ অবগত নয়। তাই ওই কমিটি বাতিল ঘোষণা করা হলো। বিএনপির ওই প্রেস বিজ্ঞপ্তির পর সাংবাদিক মহলে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।

এ ব্যাপারে প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি-সম্পাদক বলেন, প্রেসক্লাব একটি অরাজনৈতিক ও সার্বজনীন পেশাজীবি সংগঠন। আমরা সকল রাজনৈতিক দলকে শ্রদ্ধা করি। তবে এ ধরনের অনভিপ্রেত ঘটনা সাংবাদিকদের কণ্ঠরোধ করার শামিল।তবে প্রেসক্লাবের কমিটি বিলুপ্তের বিষয়ে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. হযরত আলী বলেন, টাইপিং মিসটেকের কারণে কমিটি বিলুপ্ত লেখা হয়েছে। ওটা আমরা আবার রিভাইস দিচ্ছি, কারেকশন করে দিচ্ছি। আমরা অবগত নই সে পর্যন্ত থাকবে।

এদিকে প্রেসক্লাবের কমিটি বিলুপ্তের বিষয়ে জেনে বিস্ময় প্রকাশ করেন বিএনপির কেন্দ্রীয় মিডিয়া উইং এর একজন কর্মকর্তা। তিনি বলেন, আমি প্রেস বিজ্ঞপ্তিটি পেয়েছি, এটা দুঃখজনক। এটা তো করতে পারে না।

আমি বিষয়টি নিয়ে কথা বলছি। তিনি আরও বলেন, জাতীয় প্রেসক্লাব বা কোন জেলা প্রেসক্লাব বিএনপির অঙ্গ বা সহযোগী সংগঠন না, বিএনপির পেশাজীবি কোন সংগঠনও না। এটাতে সরাসরি হস্তক্ষেপ করার কোন সুযোগই নাই।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com