শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

শ্যামকুড় ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম মশিউর রহমানের ৪র্থ মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া অনুষ্ঠান

মাসুদ রায়হান   |   শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫   |   প্রিন্ট   |   ১১১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

শ্যামকুড় ইউনিয়নের  সাবেক চেয়ারম্যান মরহুম মশিউর রহমানের ৪র্থ মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া অনুষ্ঠান
১৬

যশোরের মনিরামপুর উপজেলার ১২ নং শ্যামকুড় ইউনিয়নে(১৮ জানুয়ারী-২৫) শনিবার বিকাল ৪.৫০ মিনিটে চিনাটোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বার বার নির্বাচিত চেয়ারম্যান মরহুম এস,এম, মশিউর রহমানের ৪র্থ তম মৃত্যুবার্ষিকী এবং শহীদ আশিকুর রহমান ও বিএনপির সাবেক মেম্বার মরহুম মোশাররফ হোসেন এর রুহের মাগফিরাত কামনা উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিলের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

শ্যামকুড় ইউনিয়ন বিএনপি মোঃ রফিকুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আলহাজ্ব এ্যাড শহীদ মোঃ ইকবাল হোসেন আহ্বায়ক মনিরামপুর উপজেলা বিএনপি, পৌর সহসভাপতি সন্তোষ স্বর, মোঃ মাহবুবুর রহমান সাধারণ সম্পাদক শ্যামকুড় ইউনিয়ন, মোঃ বুলবুল আহমেদ সাংগঠনিক সম্পাদক, মশিয়ার রহমান কোষাধ্যক্ষ, ইউপি সদস্য রবিউল ইসলাম রবি, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আইয়ুব হোসেন, মোঃ রবিউল ইসলাম (রবি), মিজানুর রহমান,রিপন হোসেন, ও ছাত্রদলের সভাপতি জুয়েল হোসেন, উপস্থিত ছিলেন মনিরামপুর উপজেলা ও পৌর বিএনপির সকল নেতৃবৃন্দ।

উপজেলার এ্যাড শহীদ মোঃ ইকবাল হোসেন বলেন আমাদের আপনাদের নেতা শ্যামকুড় ইউনিয়নের বার বার নির্বাচিত সাবেক চেয়ারম্যান মরহুম এস, এম মশিউর রহমান এক জন ভালো মানুষ ছিলেন আজ উনার ৪র্থ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এবং যুবনেতা শহীদ আশিকুর রহমান ও ইউপি সদস্য মোশাররফ হোসেন এর রুহের মাগফিরাত কামনা করছি ও সকলের জন্য দোয়া চাই আপনারা সবাই দোয়া করবেন।

মরহুম এস, এম মশিউর রহমানের কিডনি জনিত রোগে মৃত্যু বরন করছিলেন, বারবার নির্বাচিত একজন সফল চেয়ারম্যান এবং তার জনপ্রিয়তা প্রচুর ছিল। আওয়ামী লীগ স্বৈরাচার দের আমলে যদি সুষ্ঠুভাবে ভোট দেওয়া হত তাহলেও বারবার নির্বাচিত ভাবে সফল হতেন তিনি, মশিউর রহমান মনিরামপুর থানার যুবদলের সভাপতি ছিলেন।

উপজেলায় বিএনপির সকল নেতাকর্মীর মধ্য রাজনৈতিক বিষয়ে মরহুম এস এম মশিউর রহমানের এক অন্য ধরনের অভিজ্ঞ ছিল, এ্যড শহীদ ইকবাল হোসেন আরো বলেন এসএম মশিউর রহমানের সিদ্ধান্তেই বিএনপি’র সকল কিছু পরিচালিত হতো। যে যখন কোন কাজ করতে যদি বেঁধে যেত সঙ্গে সঙ্গে সেই কাজ এস,এম মশিউর রহমানের মাধ্যমে সমাধান করে দিত এবং আমরা সবাই তার জন্য দোয়া করবো আল্লাহ যেন তাকে জান্নাত দান করেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com