শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

শ্রীপুরে জমি নিয়ে বিরোধে হামলায় আহত-১,থানায় মামলা দায়ের

জামালপুর প্রতিনিধি:   |   রবিবার, ২৪ নভেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   ৬৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

শ্রীপুরে জমি নিয়ে বিরোধে হামলায় আহত-১,থানায় মামলা দায়ের

জামালপুর সদর উপজেলা শ্রীপুর এলাকায় জমি নিয়ে বিরোধে হামলায় আহত হয়েছে রবিউল (২ ৫)নামে এক যুবক।

এ ঘটনায় শনিবার দুপুরে জামালপুর সদর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।ঘটনাটি ১৬ নভেম্বর দুপুরে উপজেলার শ্রীপুর এলাকায় ঘটেছে।

এলাকাবাসি সুত্র জানায়,শ্রীপুর এলাকার মকছেদ আলী তিনি ২০বছর আগে একমাত্র পুত্র রফিকুল ইসলামসহ চার কণ্যা মর্জিনা,জুলেখা,মরিয়ম ও আকলিমা বেগমকে রেখে মারা যান।পরে ২০১৩ সালে রফিকুল ইসলাম তার চার বোনের ওয়ারিশ মেটাতে একটি রফাদফায় সমঝোতা হয়।পরে দুই বোন মর্জিনা ও জুলেখা বেগম সহোদর রফিকুলকে তাদের ওয়ারিশের অংশ লিখে দিলেও রেজি অফিস থেক ওই সময় পালিয়ে যান মরিয়ম ও আকলিমা বেগম।

ঘটনার দিন ১৬ নভেম্বর দুপুরে আকলিমার স্বামী সদর উপজেলার ভাগড়া ছোটিয়ারপাড় এলাকার খলিলুর রহমান বাদল নেতৃত্বদল রফিকুল ইসলাম ও তার পুত্র রবিউল ইসলাম তাদের জমির বোর মৌসুমের পাকা ধান কাটা শেষে বাড়ির দিকে যাত্রাকালে পথের মধ্যে খলিলুর রহমান বাদল নেতৃত্বদল ওয়ারিশ সুত্রে পাওনা জমির জের ধরে রবিউল ইসলামকে পিটিয়ে গুরুত্বর আহত করে।পর স্থানীয়রা রবিউল ইসলামকে উদ্ধার করে ওই দিনই জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে দেন তাকে।

এ ব্যাপারে আহত রবিউল ইসলাম বলেন,আমার দুই ফুফুসহ তাদের লোকজনরা অনৈতিকভাবে আমাকে মারধর করেছে,আমি এর বিচার চাই। ঘটনায় রবিউল ইসলাম বাদী হয়ে ২১ নভেম্বর খলিলুররহমান বাদলসহ ৬ জনকে আসামী করে জামালপুর সদর থানায় মামলা করেছে।

এ ব্যাপারে জামালপুর সদর থানার এসআই বিজন বলেন,আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com