শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

শ্রীমঙ্গলে জমি নিয়ে বিরোধে শিক্ষানবীশ আইনজীবী নিহত

মোঃ মালিক মিয়া কমলগঞ্জ:   |   শুক্রবার, ১২ জুলাই ২০২৪   |   প্রিন্ট   |   ৭২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

শ্রীমঙ্গলে জমি নিয়ে বিরোধে শিক্ষানবীশ আইনজীবী নিহত
১৩

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় ইমাদ উদ্দিন রকিব (৪৪) নামে এক শিক্ষানবিশ আইনজীবী নিহত হয়েছেন। এঘটনায় আরো একজন আহত ও দুই নারীকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (১২ জুলাই) সকালে সিন্দুরখান ইউনিয়নের তেলিআবদা কোনাগাও গ্রামে এ ঘটনাটি ঘটে।

পুলিশ জানায় উপজেলার সিন্দুরখান ইউনিয়নের তেলিআবদা কোনাগাও গ্রামের খলিল মিয়া ও আজিম উদ্দিনের মধ্যে জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এ নিয়ে গ্রাম্য সালিসে সমাধান না হয়ে আদালতে মামলাও হয়। শুক্রবার সকালে আজিম উদ্দিনের তিন ছেলে বিরোধপূর্ণ জমিতে হাল চাষ করতে গেলে উভয় পক্ষ বিবাদে জড়ায়। এক পর্যায় প্রতিপক্ষের দেশীয় অস্ত্রের আঘাতে আজিম উদ্দিনের ছোট ছেলে ইমাদ উদ্দিন রকিব, হেলাল উদ্দিন আহত হন। তাদের উদ্ধার করে শ্রীমঙ্গল উপজেলা ৫০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ইমাদ উদ্দিন রকিবকে মৃত ঘোষনা করেন। হেলাল উদ্দিনকে গুরুতর আহত বস্থায় সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে।

শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিনয় ভূষণ রায় জানান মৃত দেহটি ময়নাতনদের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এ ঘটনায় দুইজনকে জিজ্ঞেস করার জন্য আটক করা হয়েছে এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com