শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

সদরপুরে আগুনে তিনটি বসতঘর পুড়ে ছাই

ফরিদপুর জেলা প্রতিনিধি:   |   বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫   |   প্রিন্ট   |   ১২৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

সদরপুরে আগুনে তিনটি বসতঘর পুড়ে ছাই
২৪

ফরিদপুরের সদরপুরে আগুনে তিনটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। বুধবার (১১ জুন) রাত সাড়ে ৯ টায় উপজেলার চরবিষ্ণপুর ইউনিয়নের নলেরটেক গ্রামের শেখ নুরুল ইসলামের বাসায় এ ঘটনা ঘটে।

পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রায় আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

ক্ষতিগ্রস্ত নুরুল ইসলাম জানান, রাতে বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। পরে তাদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে আগুন নেভায়। আগুন নেভানোর আগেই তাদের সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। মাথা গোজার ঠাঁইটুকু পুড়ে যাওয়ায় তাদের এখন খোলা আকাশের নিচে রাত কাটাতে হচ্ছে।

চরভদ্রাসন ফায়ার ষ্টেশন অফিসার (ভারপ্রাপ্ত) মুর্তজা ফকির বলেন, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবেচ ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে।

তিনি আরও বলেন, এতে নগদ টাকা আসবাবপত্র, স্বর্ণালংকারসহ প্রায় ৭ লক্ষ টাকার মালামাল ক্ষতি সাধিত হয়েছে। উদ্ধার হয়েছে প্রায় ১২ লক্ষ টাকার মালামাল। কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com