শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

সদরপুরে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন, হুমকির মুখে ফসলি জমি

ফরিদপুর জেলা প্রতিনিধি:   |   বৃহস্পতিবার, ০৭ নভেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   ৫৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

সদরপুরে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন, হুমকির মুখে ফসলি জমি
১১

ফরিদপুরের সদরপুরে ফসলি জমি থেকে অবৈধ ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনের অভিযোগ পাওয়া গেছে। এ বালু উত্তোলনের ফলে আশেপাশের কয়েক একর ফসলি জমি হুমকিতে রয়েছে বলে স্থানীয়দের দাবি। স্থানীয় কাজল   নামের এক ব্যক্তি নিয়মনীতির তোয়াক্কা না করেই ফসলি জমি থেকে অবৈধভাবে এ বালু কাটছে বলে অভিযোগ এলাকাবাসীর।

বৃহস্পতিবার  (০৭ নভেম্বর ) উপজেলার আকটেরচর  ইউনিয়নের আকটের চর বাজার সংলগ্ন   ফসলী জমির সাথে পদ্মা নদীর খালে ড্রেজার মেশিন বসিয়ে এ বালু উত্তোলনের অভিযোগ উঠেছে।

এদিকে এ ঘটনার প্রতিকার চেয়ে সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর একটি লিখিত অভিযোগ দিয়েছে ওই এলাকার ভুক্তভোগী একাধিক পরিবার।

এব্যাপারে সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো.আল মামুন  বলেন, ‘বিষয়টি আমি মৌখিকভাবে জেনেছি। ঘটনাস্থলে লোক পাঠানো হয়েছে। সত্যতা পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com