শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

সদরপুর উপজেলায় পুলিশের হেফাজতে থাকা এক যুবককে ছিনিয়ে নেওয়ার অভিযোগ

ফরিদপুর জেলা প্রতিনিধি:   |   বৃহস্পতিবার, ৩০ জানুয়ারি ২০২৫   |   প্রিন্ট   |   ৮৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

সদরপুর উপজেলায় পুলিশের হেফাজতে থাকা এক যুবককে ছিনিয়ে নেওয়ার অভিযোগ

ফরিদপুরের সদরপুর উপজেলায় পুলিশের হেফাজতে থাকা এক যুবককে ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। গতকাল বুধবার রাতে সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ২৫ থেকে ৩০ জনের একটি দল পুলিশের হাত থেকে তাঁকে ছিনিয়ে নেয়।

ছিনিয়ে নেওয়া ওই ব্যক্তির নাম ফারুক হোসেন ওরফে বাকু (৪০)। তিনি সদরপুর উপজেলা সদর ইউনিয়নের সাড়ে সাতরশি গ্রামের বাসিন্দা। এলাকায় আধিপত্য বিস্তারের ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য গতকাল সন্ধ্যায় তাঁকে আটক করে থানায় আনে পুলিশ। পরে অসুস্থতার কথা জানালে তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় পুলিশ।

থানা-পুলিশ সূত্রে জানা গেছে, ফারুক হোসেন আটরশির মোড় এলাকায় নূরুল্লাগঞ্জ ইউনিয়নের কয়েকজন সন্ত্রাসীকে নিয়ে আধিপত্য বিস্তারের চেষ্টা করছিলেন। খবর পেয়ে গতকাল সন্ধ্যা সাড়ে সাতটার দিকে তাঁকে আটক করে থানায় নিয়ে আসেন উপপরিদর্শক (এসআই) কাজী রাসেল। পরে অসুস্থ হয়ে পড়ার ‘ভান’ ধরলে রাত আটটার দিকে দুই কনস্টেবলসহ ফারুককে নিয়ে সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান থানার এসআই হাদিউজ্জামান। হাসপাতালে নেওয়ার পর ২৫ থেকে ৩০ জনের একটি দল ফারুককে পুলিশের হাত থেকে ছিনিয়ে নিয়ে একটি গাড়িতে তুলে পালিয়ে যায়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক মাইদুল হাসান বলেন, ফারুক মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। তাঁকে ঘুম পাড়ানোর ইনজেকশন দিতে চাইলে তিনি নিতে অস্বীকৃতি জানান। নিজে অন্য কোথাও চিকিৎসা নেওয়ার কথা বলেন।

জানতে চাইলে এসআই হাদিউজ্জামান প্রথম আলোকে বলেন, ২৫ থেকে ৩০ জনের একটি দল ফারুককে পুলিশের হাত থেকে ছিনিয়ে নিয়ে একটি গাড়িতে তুলে পালিয়ে যায়। মাত্র তিনজন পুলিশ থাকায় তাঁদের বাধা দিতে পারেনি তারা।

সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোতালেব হোসেন বলেন, ফারুককে গ্রেপ্তারে অভিযান চলছে। এ ঘটনায় থানায় একটি মামলার প্রস্তুতি চলছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com