শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

সময় টিভির সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে বেনাপোলে মানববন্ধন

নাসির উদ্দীন:   |   রবিবার, ০৫ জানুয়ারি ২০২৫   |   প্রিন্ট   |   ১০২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

সময় টিভির সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে বেনাপোলে মানববন্ধন
১৪

সময় টিভির নড়াইল প্রতিনিধি সৈয়দ সজিবুর রহমানের ওপর  সন্ত্রাসী হামলার ঘটনায় জড়িতদের গ্রেফতারের  দাবিতে বেনাপোলে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৫ জানুয়ারি) বেলা ১২ টায় বেনাপোল কাস্টমসের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। শার্শা উপজেলা সাংবাদিক ঐক্য পরিষদের সভাপতি আজিজুল হকের সভাপতিত্বে বেনাপোলে কর্মরত গণমাধ্যম কর্মীরা এ মানববন্ধন অংশ নেন।

ঘণ্টাব্যাপী মানববন্ধনে সাংবাদিক নেতারা বলেন, যখনি গণমাধ্যমকর্মী নীতি,নৈতিকতা নিয়ে পেশাগত দায়িত্ব পালন করার চেষ্টা করেছে তখনি কালো শক্তির শিকার হয়েছেন। আগামী ৩দিনের মধ্যে সাংবাদিক হত্যা প্রচেষ্টাকারীদের গ্রেফতার করা না হয় তাহলে বাংলাদেশের শেষ সীমান্ত বেনাপোল থেকে বৃহৎ আন্দোলন গড়ে তোলা হবে।

মানববন্ধনে উপস্থিত ছিলেন, একুশে টিভির বেনাপোল প্রতিনিধি জামাল হোসেন, জনকন্ঠের আবুল হোসেন, সাংবাদিক সাহিদুল ইসলাম শাহিন,আনন্দ টিভির আয়ুব হোসেন, এশিয়ান টিভির সেলিম আহম্মেদ, গ্লোবাল টিভির রাসেল ইসলাম, চ্যানেল এসটিভির তামিম হোসেন সবুজ, বাংলা টিভির আরিফুল ইসলাম,প্রমুখ।।

প্রসঙ্গত, গত ৩১ ডিসেম্বর রাত সাড়ে ১১টার দিকে নড়াইল শেখ রাসেল সেতুর ওপর অজ্ঞাত সন্ত্রাসীদের হামলার শিকার হন সাংবাদিক সৈয়দ সজিবুর রহমান‌। আশঙ্কাজনক অবস্থায় তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com