শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

সমাজহিতৈষী আলহাজ্ব ছিদ্দিক মিয়ার ৭ম মৃত্যুবার্ষিকী আগামীকাল শনিবার

মুহাম্মদ কাইসার হামিদ, কুলিয়ারচর (কিশোরগঞ্জ):   |   শুক্রবার, ২৪ জানুয়ারি ২০২৫   |   প্রিন্ট   |   ২৫২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

সমাজহিতৈষী আলহাজ্ব ছিদ্দিক মিয়ার ৭ম মৃত্যুবার্ষিকী আগামীকাল শনিবার
৫৪

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপি’র সভাপতি মো. শরীফুল আলম (সিআইপি)’র পিতা কুলিয়ারচরের বিশিষ্ট দানবীর ও শিক্ষানুরাগী, আলম গ্রুপ অব ইন্ডাস্টিজ এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুম আলহাজ্ব মো. ছিদ্দিক মিয়ার ৭ম মৃত্যু বার্ষিকী আগামীকাল ২৫ জানুয়ারি শনিবার। গত ২০১৮ সালের ২৫ জানুয়ারি ঢাকার ইউনাইটেড হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় কুলিয়ারচরবাসীকে কাঁদিয়ে না ফেরার দেশে পাড়ি জমান কীর্তিমান এই সমাজহিতৈষী।

তাঁর মৃত্যুবার্ষিকী উপলক্ষে আগামীকাল তাঁর প্রতিষ্ঠিত জামিয়া সিদ্দিকিয়া বেতিয়ারকান্দি মাদ্রাসা ও জনতা আদর্শ উচ্চ বিদ্যালয় ছাড়াও বেতিয়ারকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বিভিন্ন প্রতিষ্ঠানসহ মরহুমের পরিবারের পক্ষ থেকে পৃথক পৃথক ভাবে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এছাড়া তাঁর আত্মীয় স্বজন ও হিতাকাক্সিক্ষরা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া প্রার্থনা করেন।

মরহুম আলহাজ্ব মো. ছিদ্দিক মিয়া তাঁর কর্মময় জীবনে নিজের মেধা, সততা, দক্ষতা, পরিশ্রম আর ধৈর্যকে কাজে লাগিয়ে তিল তিল করে গড়ে তুলেছিলেন দেশের স্বনামধন্য প্রতিষ্ঠান আলম গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ লিমিটেড। যা আজো সগৌরবে সুনামের সাথে সারাদেশে ব্যবসা পরিচালনা করে আসছে।আলম গ্রুপের প্রতিষ্ঠাত চেয়ারম্যান মরহুম আলহাজ্ব মো. ছিদ্দিক মিয়া ব্যবসার পাশাপাশি তাঁর নিজ জন্মভূমি কুলিয়ারচর উপজেলাসহ দেশের বিভিন্ন স্থানে মানবিক কাজে নিজেকে নিয়োজিত রেখেছিলেন মৃত্যুর পূর্বক্ষণ পর্যন্ত।

নিজ জন্মভূমি কুলিয়ারচরে গড়ে তুলেছিলেন বহু স্কুল, মসজিদ, মাদ্রাসা। দায়িত্ব পালন করেছেন কুলিয়ারচর সরকারি কলেজ পরিচালনা পর্ষদে। সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন অনেক মসজিদ, মাদ্রাসা পরিচালনা কমিটিসহ বিভিন্ন সামাজিক, মানবিক সংগঠনের।

জীবদ্দশায় তিনি সব সময় চেষ্টা করেছেন গরীব, অসহায়, মানুষের পাশে থেকে প্রতিষ্ঠান ও মানুষের কল্যাণে কিছু করার জন্য।এরই ধারাবাহিকতায় তিনি কুলিয়ারচর বাজারে “অঙ্গীকার সংসদ” নামে একটি সংগঠন চালু করেন। এ সংগঠনের ব্যবস্থাপনায় প্রতি শুক্রবার উনার পিতা মরহুম আ. জলিল ভূইয়া ফ্রি ক্লিনিক থেকে অসুস্থ রোগীদের ফ্রি চিকিৎসা ও বিনা মূল্যে ঔষধ বিতরণ করেছেন।

একইসঙ্গে তিনি অসহায়, অসুস্থ মানুষকে এবং কন্যাদায়গ্রস্থ পিতাকে আর্থিকভাবে সাহায্য সহযোগিতা করেছেন অকাতরে। যা বর্তমানেও চলমান রয়েছে।
সৎ, কর্তব্যপরায়ণ এবং আদর্শ ও নিষ্ঠাবান এই সমাজহিতৈষী জনকল্যাণের মহান লক্ষ্য নিয়ে মানুষের সেবা করতেন বলেই তিনি এলাকাবাসীর নিকট ছিলেন অত্যন্ত শ্রদ্ধাভাজন ও পরম আপনজন।

তিনি এলাকার যেকোন সমস্যা সমাধানের জন্য সবসময় গুরুত্বপূর্ণ অবদান রাখতেন। ফলে তিনি মানুষের হৃদয়ে স্মরণীয় হয়ে রয়েছেন। হয়ে উঠেছেন সাধারণ মানুষ থেকে একজন অসাধারণ মানুষ। আর এই জন্যে অনেকেই তাঁকে ভালোবেসে কোম্পানি সাহের নামে সম্বোধন করতেন।

তিনি দেশের যেকোন প্রাকৃতিক দুর্যোগের সময় অসহায় মানুষের পাশে থেকে সাহসী ভূমিকা পালন করে সাহায্যের হাত বাড়িয়ে দিতেন মানব কল্যাণে, যা ছিলো খুবই বিরল।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com