শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

সম্প্রীতি বজায় রেখে যার যার ধর্ম পালন করুন —খাগড়াছড়ি জেলা প্রশাসক

দিদারুল হৃদয়   |   সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   ৫৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

সম্প্রীতি বজায় রেখে যার যার ধর্ম পালন করুন —খাগড়াছড়ি  জেলা প্রশাসক

খাগড়াছড়ির গুইমারা উপজেলায় আসন্ন দুর্গাপূজা, প্রবারণা পূর্ণিমা ও কঠিন চীবরদান উপলক্ষে সম্প্রীতি সভা অনুষ্ঠিত হয়েছে। ২২ সেপ্টেম্বর সোমবার দুপুরে গুইমারা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা আইরিন আকতারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি জেলা প্রশাসক এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার আরেফিন জুয়েল। এতে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা, সাংবাদিক ও বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের প্রতিনিধিরা বক্তব্য রাখেন। সভায় বক্তারা বলেন, ধর্মীয় উৎসব উদযাপনে সকল ধর্ম-বর্ণের মানুষের মধ্যে পারস্পরিক সহযোগিতা থাকতে হবে। সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে সবাইকে মিলেমিশে কাজ করতে হবে। জেলা প্রশাসক এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার জানান, ধর্মীয় উৎসব পালনের মাধ্যমে ভ্রাতৃত্ব ও সৌহার্দ্যের বন্ধন আরও দৃঢ় হয়। উপস্হিত সকলকে আসন্ন ধর্মীয় অনুষ্ঠানগুলো শান্তিপূর্ণভাবে উদযাপনে একে অপরের সহযোগী হয়ে কাজ করার আহ্বান জানানো হয়

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com