| শুক্রবার, ২৭ জুন ২০২৫ | প্রিন্ট | ১৬৮ বার পঠিত | পড়ুন মিনিটে
সরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। এ উপলক্ষে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সহযোগিতায় ব্যতিক্রমধর্মী ভূমিকা রেখেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, সহোমেক শাখা।
ভর্তি পরীক্ষা কেন্দ্রে আগত শিক্ষার্থীদের সহায়তার জন্য শিবিরের পক্ষ থেকে স্থাপন করা হয় ‘হেল্প ডেস্ক’, যেখানে পরীক্ষার্থীরা তাদের মোবাইল ফোন, ব্যাগসহ ব্যক্তিগত সামগ্রী নিরাপদে রাখতে পারেন। এতে করে পরীক্ষার্থীরা মানসিক চাপমুক্ত হয়ে পরীক্ষায় অংশগ্রহণ করতে সক্ষম হন। এছাড়া জরুরি পরিস্থিতি মোকাবেলায় তৈরি রাখা হয় মেডিকেল টিম ।
শুধু তা-ই নয়, তীব্র গরম ও তাপদাহে পরীক্ষাথীদের স্বাস্থ্যের কথা চিন্তা করে ছাত্র শিবিরের পক্ষ থেকে শিক্ষার্থীদের জন্য খাবার পানির ও স্যালাইনের ব্যবস্থা করা হয় এবং পরীক্ষার্থীদের উৎসাহ দিতে পরীক্ষার জন্য প্রয়োজনীয় সামগ্রী কলম ও ফাইল উপহার প্রদান করা হয়। এই মানবিক ও সহানুভূতিশীল আয়োজন বেশ সাড়া ফেলেছে। অনেকে জানান, ভর্তি পরীক্ষার দিন এমন সহযোগিতা তাদের আত্মবিশ্বাস ও মনোবল বাড়িয়েছে।
সহোমেক শাখার সভাপতি মোঃ আসাদুজ্জামান জানান, “আমরা চাই শিক্ষার্থীরা যেন নির্বিঘ্ন ও চাপমুক্তভাবে ভর্তি পরীক্ষায় অংশ নিতে পারেন। এজন্যই এই ক্ষুদ্র প্রয়াস। শিক্ষার্থীদের কল্যাণে সবসময় পাশে থাকতে বাংলাদেশ ইসলামি ছাত্র শিবিরের প্রতিটি জনশক্তি নিরলস পরিশ্রম করে যাচ্ছেন।”
এক সময় যেখানে রাজনৈতিক স্লোগানে স্লোগানে ১ম দিনেই শিক্ষার্থীদের ভীত সন্ত্রস্থ করে দেয়া হতো সেখানে ছাত্রশিবিরের এমন উদ্যোগ সুনাম কুড়াচ্ছে সকলের।
এমন ছাত্রবান্ধব উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছেন আয়োজকরা।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com