শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

সরাইলে পলিথিন তৈরীর কারখানা মালিককে কারাদন্ডও ১ লক্ষ টাকা অর্থদণ্ড

শফিকুল ইসলাম বাদল ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রতিনিধি:   |   রবিবার, ১২ জানুয়ারি ২০২৫   |   প্রিন্ট   |   ৮৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

সরাইলে পলিথিন তৈরীর কারখানা মালিককে কারাদন্ডও ১ লক্ষ টাকা অর্থদণ্ড
১১

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে নিষিদ্ধ পলিথিন উৎপাদনের অভিযোগে কামাল মিয়া-(৪০) নামে এক কারখানা মালিককে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত।

একই সাথে তাকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।শনিবার (১১ জানুয়ারি) বেলা সোয়া তিনটার দিকে সরাইল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মোশারফ হোসাইন উপজেলার শাহবাজপুর ইউনিয়নের বৈশামুড়া গ্রামে পলিথিন তৈরির কারখানায় ভ্রাম্যমাণ আদালত পরিচালানা করেন।

কামাল মিয়ার বাড়ি জেলার বিজয়নগর উপজেলায়।
অভিযান সূত্র জানায়, অবৈধভাবে পলিথিন প্রস্তুত করার খবরে অভিযান পরিচালনা করা হয়। এ সময় কারখানায় মালিককে আটক করে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ এর ৬ক ধারা লঙ্ঘনের দায়ে ১৫ ধারায় এক মাসের বিনাশ্রম কারাদন্ড ও এক লাখ লক্ষ টাকা অর্থদন্ড করা হয়। অনাদায়ে আরো ১৫ দিনের কারাদন্ডের আদেশ প্রদান করেন আদালত।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com