শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

সাংবাদিকদের সাথে কর্ণেল মো.সালেহ আহমদ এর মতবিনিময় অনুষ্ঠিত

মৌলভীবাজার (জেলা) প্রতিনিধি:   |   রবিবার, ০৬ এপ্রিল ২০২৫   |   প্রিন্ট   |   ১২৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

সাংবাদিকদের সাথে কর্ণেল মো.সালেহ আহমদ এর মতবিনিময় অনুষ্ঠিত

মৌলভীবাজারের কমলগঞ্জে কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে কর্ণেল মো.সালেহ আহমদ এর সাথে মতবিনিময় অনুষ্ঠিত হয়। রবিবার (৬ এপ্রিল ) বিকাল সাড়ে ৪টায় কমলগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।

শুরুতে উপস্থিত উপজেলার সকল সংবাদকর্মীদের সাথে কুশল বিনিময় ও পরিচিত পর্ব শেষে তিনি বলেন- আমি সালেহ আহমদ ৩রা মার্চ ১৯৬১ সন তারিখে ৯নং ইসলামপুর ইউনিয়নের গোলেরহাওর গ্রামে আমার জন্ম। শিক্ষা জীবন আমার এ উপজেলায়।

তিনি বলেন, বাংলাদেশের রাজনৈতিক পরিবেশের পরিবর্তন এসেছে। এই পরিবর্তন নিশ্চিতভাবে এই ধারা চলমান থাকা অবস্থায় একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন হবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। এই বিশ্বাসকে সামনে রেখে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-৪ আসনে নির্বাচন করার জন্য মনস্থ করেছি। কোন রাজনৈতিক দলে এখনো যোগ দেইনি তবে ভবিষ্যতের বিষয়টি সময়ই বলে দিবে। আপনাদের লেখালিখি থেকে জনগণের মন বুঝার প্রচেষ্টা চলমান থাকবে ও আমার জন সংযোগ অব্যাহত থাকবে।

সাংবাদিক নির্মল এস পলাশ ও প্রেসক্লাবের সদস্য সচিব আহমেদুজ্জামান আলম এর সঞ্চালনায় ও আহব্বায়ক এমএ ওয়াহিদ রুলুর সভাপতিত্বে অনুষ্টানে বক্তব্য রাখেন হাফেজ শফিকুর রহমান, সার্জেন্ট (অবঃ) আবুল হোসেন, সার্জেন্ট (অবঃ) শাহিন রহমান, কর্পোরাল মনিরুজ্জামান, সার্জেন্ট (অবঃ) তৈয়ব আলী, কর্পোরাল (অবঃ) আসহাবুর রহমান, সাংবাদিক আব্দুর রাজ্জাক রাজা, ছাব্বির এলাহী, আহাদ মিয়া, সালাহউদ্দিন শুভ, নির্মল এস পলাশ, জালাল উদ্দিন, আব্দুল মুমিন প্রমুখ।

এছাড়াও কমলগঞ্জে প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক  ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com