শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

সাংবাদিক জোবায়ের আলীর ওপেন হার্ট সার্জারি, দোয়া কামনা

আনোয়ার হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টারঃ   |   মঙ্গলবার, ২০ মে ২০২৫   |   প্রিন্ট   |   ৩৬৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

সাংবাদিক জোবায়ের আলীর ওপেন হার্ট সার্জারি, দোয়া কামনা

গাইবান্ধা প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি, দৈনিক সংগ্রাম ও জাতীয় ডেইলি ইন্ডাস্ট্রি পত্রিকার গাইবান্ধা সংবাদদাতা জোবায়ের আলীকে গতকাল সোমবার বিকেলে ঢাকার ধানমন্ডি ৩২ এর স্কয়ার হাস্পাতালে দেখতে যান দৈনিক সংগ্রামের জেনারেল ম্যানেজার ও কোম্পানি সচিব আবুল হোসাইন চৌধুরী, সার্কুলেশন ম্যানেজার খন্দকার এমদাদুল হক এবং চিফ রিপোর্টার শামছুল আরেফিন প্রমুখ।

এ সময় তারা সাংবাদিক জোবায়ের আলীর পাশে দীর্ঘক্ষণ সময় কাটান এবং তার শারীরিক অবস্থার খোজ খবর নেন। তারা ডাক্তারদের কাছে থেকে জানতে পারেন যেকোনো সময় ওনার ওপেন হার্ট সার্জারি করা হতে পারে। তবে কিছু কিছু পরীক্ষা- নিরিক্ষা বাকি থাকায় আজ বিকেলের মধ্যে সুসম্পন্ন করে আজই অথবা কাল অপারেশন হতে পারে বলে জানতে পারেন।

উল্লেখ্য, সাংবাদিক জোবায়ের গত ১২ মে সকাল ৭ টায় হার্ট অ্যাটাকে আক্রান্ত হলে সংগে সংগে তাকে স্থানীয় গাইবান্ধা সদর হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে বিভিন্ন পরিক্ষা- নিরিক্ষা করে অবশেষে হাসপাতাল কর্তৃপক্ষ সাংবাদিক মহলের ও সুধিজনের পরামর্শক্রমে ঢাকা ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে জরুরি ভিত্তিতে ভর্তি করার সিদ্ধান্ত দেন। সে অনুযায়ী ওনাকে রাত ৯ টার মধ্যে হাস্পাতালের ১৫ তলার সিসিইউ এর ১৬ নম্বর বেডে ভর্তি করানো হয় ।

সেখান থেকে অনেক পরিক্ষা নিরিক্ষা করার পর ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের ডাক্তার প্রফেসর হাবিবুর রহমান গত ১৫ মে এনজিওগ্রাম করে জানতে পারেন, ওনার হার্টে তিনটি ব্লক ধরা পড়েছে। ঐ দিনেই ডাক্তার প্রফেসর হাবিবুর রহমান ধানমণ্ডি ৩২ নম্বরের স্কয়ার হাস্পাতালে ডাক্তার প্রশান্ত কুমারের তত্বাবধানে ওপেন হার্ট সার্জারির পরামর্শ দেন। সে কারণেই গত ১৬ মে বিকেল ৩ টায় স্কয়ার হাসপাতালে জরুরি বিভাগের সিসিইউতে ওনাকে ভর্তি করানো হয়।

উল্লেখ্য, সাংবাদিক জোবায়ের নব্বই দশক থেকে প্রায় তিন যুগ দেশের প্রাচীনতম জাতীয় পত্রিকা দৈনিক সংগ্রামের গাইবান্ধা জেলা সংবাদ দাতা হিসেবে অদ্যাবধি দায়িত্ব পালন করছেন। বর্তমানে তিনি বাদিয়াখালি স্টেশন আলিম মাদ্রাসায় সহকারি অধ্যাপক হিসেবে কর্মরত আছেন।

অপরদিকে ২০০৫ সালে বাংলাদেশ জামায়াতে ইসলামির রোকনিয়তের (সদস্য) শপথ গ্রহণ করেন। তাছাড়াও বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের সাথে জড়িত আছেন। তিনি সকল আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব, সংগঠনের ভাইবোনসহ দেশবাসীর কাছে দোয়া কামনা করেছেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com