শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

সাংবাদিক রকিবুল ইসলামের ওপর হামলার প্রতিবাদে বাংলাদেশ সাংবাদিক সমিতি মুরাদনগর উপজেলা শাখার নিন্দা প্রকাশ

নাদিমুল আল তানভীর :   |   রবিবার, ১৬ মার্চ ২০২৫   |   প্রিন্ট   |   ১০৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

সাংবাদিক রকিবুল ইসলামের ওপর হামলার প্রতিবাদে বাংলাদেশ সাংবাদিক সমিতি মুরাদনগর উপজেলা শাখার নিন্দা প্রকাশ
১০

টুঙ্গিপাড়া উপজেলা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক ও প্রতিদিনের সংবাদ পত্রিকার টুঙ্গিপাড়া উপজেলা প্রতিনিধি সাংবাদিক রকিবুল ইসলামের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ সাংবাদিক সমিতি, মুরাদনগর উপজেলা শাখা। রবিবার (১৬ মার্চ ২০২৫) সংগঠনটির তথ্য ও আইসিটি সম্পাদক প্রিয়ন্ত মজুমদারের স্বাক্ষরিত এক বিবৃতিতে এ নিন্দা প্রকাশ করা হয়।

জানা গেছে, সেনাবাহিনীকে অপরাধীদের তথ্য দিয়ে ধরিয়ে দেওয়ার মিথ্যা অভিযোগ এনে রকিবুল ইসলামের ওপর হত্যাচেষ্টার উদ্দেশ্যে হামলা চালানো হয়। সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়ে সংগঠনটি এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।

বাংলাদেশ সাংবাদিক সমিতি, মুরাদনগর উপজেলা শাখা তাদের বিবৃতিতে উল্লেখ করেছে, সাংবাদিকদের উপর এ ধরনের হামলা গণমাধ্যমের স্বাধীনতা ও মুক্ত সাংবাদিকতার জন্য হুমকিস্বরূপ। তারা এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের আওতায় আনার আহ্বান জানিয়েছে।

সংগঠনের সভাপতি এন এ মুরাদ বলেন, “সাংবাদিকরা সমাজের দর্পণ। তাদের ওপর হামলা মানে সত্যকে দমিয়ে রাখার অপচেষ্টা। আমরা এ ঘটনার তীব্র নিন্দা জানাই এবং দ্রুত দোষীদের গ্রেপ্তার ও শাস্তি নিশ্চিতের দাবি জানাচ্ছি। সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনকে কার্যকর ব্যবস্থা নিতে হবে।”

এ ঘটনায় স্থানীয় সাংবাদিক ও বিভিন্ন পেশাজীবী সংগঠনের পক্ষ থেকেও তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com