আনোয়ার হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টারঃ | রবিবার, ২৭ এপ্রিল ২০২৫ | প্রিন্ট | ১২৯ বার পঠিত | পড়ুন মিনিটে
গাইবান্ধার সাংবাদিক, সাংস্কৃতিক সংগঠক, রাজনীতিক মাহমুদুল গণি রিজনের চতুর্থ মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।
এ উপলক্ষে ২৭ এপ্রিল রোববার সন্ধ্যায় গাইবান্ধা জেলা কমিউনিস্ট পার্টি-সিপিবি কার্যালয়ে স্মরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা সিপিবি এই অনুষ্ঠানের আয়োজন করে।
সিপিবি জেলা সভাপতি অ্যাড. শাহাদত হোসেন লাকুর সভাপতিত্বে স্মরণ অনুষ্ঠানে বক্তব্য দেন, সিপিবি জেলা সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুল, নারী নেত্রী আমাতুর নুর ছড়া, অধ্যাপক জহুরুল কাইয়ুম, কবি দেবাশীষ দাশ দেবু, কবি- সাংবাদিক রজতকান্তি বর্মন, সিপিবি নেতা গোলাম রব্বানী মুসা, সাংবাাদিক আরিফুল ইসলাম বাবু, রিক্তু প্রসাদ ও কায়সার রহমান রোমেল, যুব ইউনিয়ন নেতা রানু সরকার প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালন করেন সিপিবি জেলা সহ-সাধারণ সম্পাদক মুরাদজ্জামান রব্বানী।এর আগে মাহমুদুল গণি রিজনের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com