শফিকুল ইসলাম বাদল (ব্রাহ্মণবাড়িয়া) জেলা প্রতিনিধি: | শুক্রবার, ২৫ জুলাই ২০২৫ | প্রিন্ট | ৭৬ বার পঠিত | পড়ুন মিনিটে
ব্রাহ্মণবাড়িয়া নবীনগর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক সমকাল পত্রিকার নবীনগর প্রতিনিধি মাহাবুব আলম লিটনের স্ত্রী ফতেপুর উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রাশিদা আক্তারের আগামীকাল শনিবার (২৬/০৭) পঞ্চম মৃত্যুবার্ষিকী।
গত ২০২০ সালের এই দিনে করোনা আক্রান্ত স্বামীকে সেবা দিয়ে সুস্থ করে তুলে নিজেই করোনা আক্রান্ত হয়ে কুমিল্লা সরকারী হাসপাতালে চিকিৎসারত অবস্থায় মৃত্যুর কোলে ঢলে পরেন। তার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় মসজিদ ও আদালত পাড়া নিজ বাড়িতে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com