নুরুল কবির সাতকানিয়া প্রতিনিধি: | শুক্রবার, ১৬ মে ২০২৫ | প্রিন্ট | ৩০৬ বার পঠিত | পড়ুন মিনিটে
চট্টগ্রামের সাতকানিয়ার বাইতুল ইজ্জত এলাকার পাশে বৃহস্পতিবার সন্ধ্যায় একটি কিশোর গ্যাংয়ের সদস্যকে জনতা ধরে ফেলে পুলিশের হাতে তুলে দিয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, ওই গ্যাংটি এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিল এবং জনমনে আতঙ্ক সৃষ্টি করছিল। এ সময় স্থানীয় লোকজন ধাওয়া দিলে একজনকে আটক করতে সক্ষম হয়, তবে বাকি কয়েকজন সদস্য পালিয়ে যায়।
আটককৃত কিশোরের বয়স আনুমানিক ১৬ বছর। পুলিশ জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে স্থানীয় কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ত থাকার কথা স্বীকার করেছে। ঘটনাস্থল থেকে কিছু ধারালো অস্ত্রও উদ্ধার করা হয়েছে।
সাতকানিয়া থানার ওসি বলেন, আমরা ঘটনাটি গুরুত্বের সঙ্গে দেখছি। যারা পালিয়ে গেছে তাদের সনাক্ত করতে এলাকাবাসী ও সিসিটিভি ফুটেজের সহায়তা নেওয়া হচ্ছে। এলাকায় কিশোর অপরাধ দমনে বিশেষ নজরদারি বাড়ানো হয়েছে।
এদিকে, এই ঘটনায় এলাকাবাসীর মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই কিশোরদের অপরাধ প্রবণতা নিয়ন্ত্রণে অভিভাবকদের সচেতনতা এবং প্রশাসনের কঠোর পদক্ষেপের দাবি জানিয়েছেন।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com