শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

সাতক্ষীরায় এএসআই আবু সুফিয়ানকে ঘিরে নানা অভিযোগ, তদন্তে পুলিশ

নিজস্ব প্রতিবেদক :   |   শনিবার, ০২ মে ২০২৬   |   প্রিন্ট   |   ২৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

সাতক্ষীরায় এএসআই আবু সুফিয়ানকে ঘিরে নানা অভিযোগ, তদন্তে পুলিশ
৩০

সাতক্ষীরা জেলায় কর্মরত সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আবু সুফিয়ানকে ঘিরে একাধিক গুরুতর অভিযোগ উঠেছে। বর্তমানে তিনি খাসড়া পুলিশ ক্যাম্পে কর্মরত আছেন বলে জানা গেছে। অভিযোগ রয়েছে, অতীতে দায়িত্ব পালনের সময় তিনি ক্ষমতার অপব্যবহারসহ বিভিন্ন অনিয়মের সঙ্গে জড়িত ছিলেন। স্থানীয় সূত্রে জানা যায়, ৫ আগস্টের এক ঘটনায় তিনি তৎকালীন রাজনৈতিক প্রেক্ষাপটে ছাত্র-জনতার ওপর কঠোর আচরণ করেছিলেন বলে অভিযোগ রয়েছে। তি‌নি তার চাচা ফ‌্যা‌সিষ্ট আওয়ামী লীগের নেতা হওয়ার কারণে, আওয়ামী লীগের পক্ষ নিয়ে ছাত্রদলের উপরে নির্মম অত্যাচার করে এই সুফিয়ান ৷ যদিও এসব অভিযোগের বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো মামলা হলেও দীর্ঘদিন তিনি আইনের আওতার বাইরে ছিলেন বলে দাবি করেন সংশ্লিষ্টরা। সম্প্রতি তার বিরুদ্ধে মাদক সেবন, জুয়ার সাথে সম্পৃক্ততা এবং পরিবারের সদস্যদের মাধ্যমেও অবৈধ কার্যক্রম পরিচালনার অভিযোগ উঠেছে। এছাড়া, তার বিরুদ্ধে দুই তরুণীর সঙ্গে মাদক সংশ্লিষ্ট একটি ভিডিও বিভিন্ন মহলে ছড়িয়ে পড়েছে বলেও আলোচনা চলছে। এ বিষয়ে জানতে চাইলে সাতক্ষীরার পুলিশ সুপার বলেন, “অভিযোগগুলো আমরা গুরুত্বের সঙ্গে নিয়েছি। ইতোমধ্যে গোপনীয়ভাবে তদন্ত শুরু হয়েছে।

অভিযোগের সত্যতা পাওয়া গেলে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে। অন্যদিকে, অভিযোগ রয়েছে যে, সাতক্ষীরা জেলা গোয়েন্দা শাখা (ডিবি)-তে কর্মরত থাকাকালীন তিনি নিরীহ কিছু যুবককে বিনা কারণে গ্রেফতার করে তাদের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ আদায় করেছিলেন। স্থানীয় একাধিক ব্যক্তি জানান, আবু সুফিয়ানের জীবনযাত্রায় অস্বাভাবিক পরিবর্তন লক্ষ্য করা গেছে। তারা দাবি করেন, তিনি নিয়মিতভাবে বিলাসবহুল গাড়ি পরিবর্তন করেন, যা তার আয়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। এদিকে, বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। তারা সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। অ‌ভি‌যোগ বিষয় আবু সু‌ফিয়ান কা‌ছে জান‌তে চাই‌লে তি‌নি ব‌লেন,আমার অপরাধ গু‌লি কাউ‌কে না জানা‌তে ও নিউজ না কর‌তে অর্থ দেওয়ার জন‌্য গনমাধ‌্যম‌কে ম‌্যা‌নেজ করার চেষ্টা ক‌রে ব‌্যার্থ হয় ৷ (চলমান তদন্তের স্বার্থে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছে প্রশাসন।)

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com