শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

সাদুল্লাপুরের দামোদরপুর ইউনিয়নে ভিজিএফ এর চাল বিতরণ

আনোয়ার হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টারঃ   |   মঙ্গলবার, ০৩ জুন ২০২৫   |   প্রিন্ট   |   ৬৮৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

সাদুল্লাপুরের দামোদরপুর ইউনিয়নে ভিজিএফ এর চাল বিতরণ
৩৮

গাইবান্ধার সাদুল্লাপুরের দামোদরপুর ইউনিয়নে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দুস্থ ও অসহায় পরিবারের মধ্যে ভিজিএফ এর চাল বিতরণ কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।

সোমবার (২ জুন) সকাল ১০টায় ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকে এ চাল বিতরণ করা হয়। এ সময় ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, ট্যাগ অফিসার তৌহিদুল ইসলাম, ইউপি সদস্য সদস্যাগণসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ট্যাগ অফিসার তৌহিদুল ইসলাম জানান, বরাদ্দকৃত চাল সকাল ১০টা থেকে বিকেল পর্যন্ত সুষ্ঠু ও সুন্দর পরিবেশে বিতরণ করা হয়েছে।

ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম জানান, এবারে এ ইউনিয়নের জন্য ৪ হাজার ৮০টি স্লিপের বিপরীতে ৪০ মেট্রিকটন ৮’শ কেজি চাল বরাদ্দ পাওয়া যায়। এ চাল জন প্রতি ১০ কেজি করে বিতরণ করা হয়। তবে যে বরাদ্দ পাওয়া গেছে তা এ ইউনিয়নের জন্য অপ্রতুল। আগামীতে এ ইউনিয়নের জনসংখ্যা বিবেচনা পূর্বক কর্তৃপক্ষ বরাদ্দের পরিমান বৃদ্ধি করবেন এমন প্রত্যাশা রাখছি।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com