আনোয়ার হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টারঃ | রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪ | প্রিন্ট | ৭৪ বার পঠিত | পড়ুন মিনিটে
গাইবান্ধা সাদুল্লাপুর উপজেলা আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক শহিদুল্লাহেল কবির ফারুক (৫০) কে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ।
শনিবার (২১ ডিসেম্বর) দিবাগত রাতে গাইবান্ধা পৌর শহর থেকে গ্রেফতার করা হয়। শহিদুল্লাহেল কবির ফারুক ঢোলভাঙ্গা স্কুল এন্ড কলেজের সহকারি অধ্যাপক ও সাদুল্লাপুর উপজেলার ফুলবাড়ী গ্রামের মৃত নওশা সরকার (নওশা বিডিআর) এর ছেলে। তিনি গাইবান্ধা পৌর শহরে পরিবার নিয়ে বসবাস করতেন।
বিষয়টি নিশ্চিত করে সদর থানা অফিসার ইনচার্জ শাহিনুর ইসলাম জানান,পৌর শহর হতে সদর থানা পুলিশের একটি টিম তাকে গ্রেফতার করে ।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com