শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম সাহেদের অপকর্মের প্রতিবাদে পরিবহন শ্রমিক ইউনিয়নের প্রতিবাদ সভা : অনাস্থা প্রস্তাব অনুমোদন

শফিকুল ইসলাম বাদল ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি:   |   রবিবার, ০৫ জানুয়ারি ২০২৫   |   প্রিন্ট   |   ৯৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম সাহেদের অপকর্মের প্রতিবাদে পরিবহন শ্রমিক ইউনিয়নের প্রতিবাদ সভা : অনাস্থা প্রস্তাব অনুমোদন
১৬

নানাবিধ অনিয়মের কারণে পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. সাইদুল ইসলাম সাহেদের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব অনুমোদন করে সংগঠন। এতে ক্ষিপ্ত হয়ে কোষাধ্যক্ষসহ চারজনকে অব্যাহতির চিঠি প্রদান, কতেক সদস্যের বিরুদ্ধে থানায় চাঁদাবাজির মিথ্যা অভিযোগ দায়ের করার বিষয়ে প্রতিবাদ সভা করেছে ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন।

শনিবার (০৪ জানুয়ারি) বিকেলে ভাদুঘর পৌর বাস টার্মিনালস্থ ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন (রেজি. নং ১১৮১) কার্যালয়ে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় সংগঠনের নেতৃবৃন্দসহ সাধারণ শ্রমিকরা উপস্থিত ছিলেন। সভায় লিখিত বক্তব্যে সংগঠনের সভাপতি হাজী মো. সেলিম বলেন, সাইদুল ইসলাম সাহেদ সাধারণ সম্পাদক নির্বাচিত হবার কিছুদিন পর থেকেই সংগঠনের আর্থিক বিষয়সমূহ একক নিয়ন্ত্রণে নিতে একচ্ছত্র আধিপত্য বিস্তার শুরু করেন।

গত ৩০ ডিসেম্বর সংগঠনের গঠনতন্ত্র ও নির্বাচিত কমিটিকে পাশ কাটিয়ে পরিবহন শ্রমিকদের থেকে আহরিত চাঁদা নিজের আয়ত্তে নিতে কোষাধ্যক্ষকে বাদ দিয়ে কার্যকরী পরিষদ সদস্য বাবুল মিয়ার নিকট ০১ জানুয়ারি থেকে চাঁদার টাকা জমা দিতে সংগঠনের আওতাধীন ২৪ টি শাখা, বুকিং কাউন্টার সদস্যদের চিঠি দেন। এমনকি সভাপতিকে ভুল বুঝিয়ে অত্যন্ত সুকৌশলে সাহেদ ওই চিঠিতে সভাপতির স্বাক্ষরও নিয়ে নেয়। পরদিনই সংগঠন কর্তৃক চাঁদা আদায়ের দায়িত্বপ্রাপ্ত কোষাধ্যক্ষ মো. মিজানুর রহমান খান সহ চারজনকে অব্যাহতির চিঠি দেন। ইতোপূর্বেও তার বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ ওঠায় গত ২ জানুয়ারি সংগঠনের ১৭ সদস্যের মধ্যে ১৪ জন সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম সাহেদের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব অনুমোদন করা হয়। এতে ক্ষিপ্ত হয়েই সাহেদ গত ৩ জানুয়ারি সংগঠনের সদস্যদের বিরুদ্ধে সদর মডেল থানায় চাঁদাবাজির মিথ্যা অভিযোগ দায়ের করেন।

এসবের প্রেক্ষিতেই সাধারণ সম্পাদক মো. সাইদুল ইসলাম সাহেদের বিরুদ্ধে প্রতিবাদ সভা করে সংগঠনের নেতৃবৃন্দ সাহেদ কর্তৃক আনীত সকল মিথ্যা অভিযোগের তীব্র প্রতিবাদ জানান।প্রতিবাদ সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন সংগঠনের সহ-সভাপতি মো. তোরাব আলী, মো. মাহফুজ মিয়া, হাবিবুর রহমান, কোষাধ্যক্ষ মো. মিজানুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মোফাজ্জল হক প্রমুখ। এসময় সংগঠনের কার্যকরি পরিষদের অন্যান্য নেতৃবৃন্দসহ সাধারণ শ্রমিকরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com