শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

সাফ অনূর্ধ্ব -২০ ফুটবল চ্যাম্পিয়ন দলের সদস্য রাব্বি হোসেনকে ফুলের শুভেচ্ছায় সিক্ত করলো

যশোর জেলা প্রতিনিধিঃ   |   মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   ৮৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

সাফ অনূর্ধ্ব -২০ ফুটবল চ্যাম্পিয়ন দলের সদস্য রাব্বি হোসেনকে ফুলের শুভেচ্ছায় সিক্ত করলো
১০

সাফ অনূর্ধ্ব-২০ ফুটবল চ্যাম্পিয়ন দলের গর্বিত সদস্য রাব্বি হোসেন রাহুল নিজ জেলা যশোরে ফুলের শুভেচ্ছায় সিক্ত হলেন। লাল সবুজের এই গর্বিত সদস্য সোমবার বিকেলে যশোর বিমান বন্দরে পৌঁছালে বিভিন্ন ফুটবল সংগঠকদের পক্ষ থেকে তাকে ফুলের শুভেচ্ছা জানানো হয়। বিমান বন্দরে ৯০ এফসি ফুটবল ক্লাব, যশোর জেলা ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতি, যশোর মোহমেডান স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে তাকে ফুল দিয়ে সংবর্ধনা প্রদান করা হয়।

এ সময় সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়ন দলের গর্বিত সদস্য রাব্বি হোসেন রাহুল বলেন, ফুটবলের ভালো কোন মঞ্চে খেলা সহজ কিন্তু ধরে রাখা কঠিন। আমি চেষ্টা করবো দেশের ফুটবলের হয়ে ভালো কিছু উপহার দেওয়ার। সাথে সাথে আমার জেলার ফুটবলেও অবদান রাখতে চাই।
এ সময় উপস্থিত ছিলেন বেনাপোলের আলহাজ নুর ইসলাম ফুটবল ক্লাবের প্রধান প্রশিক্ষক সাব্বির আহমেদ পলাশ, ৯০ এফ সি ফুটবল ক্লাব যশোরের সভাপতি মকবুল আহমেদ, সাধারণ সম্পাদক জাহিদ হাসান নিপ্পন, যশোর জেলা ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক ইমন তরফদার, প্রচার সম্পাদক মফি উল্লাহ, কোষাধ্যক্ষ সাইমন, সাবেক ফুটবলার পিয়ারুজ্জামান পিরু প্রমুখ।

উল্লেখ্য রাব্বি হোসেন রাহুল যশোরের বেনাপোলের সন্তান এবং বেনাপোলের আলহাজ নুর ইসলাম।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com