শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আশরাফুল আলম মিজান গ্রেফতার

মোঃ মুরাদ মিয়া   |   বুধবার, ২৩ অক্টোবর ২০২৪   |   প্রিন্ট   |   ৫২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আশরাফুল আলম মিজান গ্রেফতার

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের ওপর হামলার মামলায় শেরপুর জেলার সদর উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান মিজান (৪০) কে গ্রেফতার করেছে র‌্যাব-১৪, সিপিসি-১, জামালপুর। ২৩ অক্টোবর শেরপুর জেলার সদর উপজেলার খাসপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মিজান সদর উপজেলা পরিষদ সাবেক ভাইস চেয়ারম্যান ও খাসপাড়া এলাকার মৃত হাসেন আলীর ছেলে। জানা গেছে, গত ৪ আগস্ট শেরপুর জেলা শহরে বৈষম্য বিরোধী ছাত্র-জনতার গণমিছিল বাহির হয়। ওই গণমিছিলে কতিপয় দুস্কৃতিকারীরা আন্দোলনরত ছাত্র-জনতার উপর এলোপাথারী গুলি করতে থাকে। দুস্কৃতিকারীদের গুলিতে সবুজ মিয়া (১৮) নামক একজন ছাত্র গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করে।

ওই ঘটনায় নিহতের ভাই মোঃ সাদ্দাম হোসেন বাদী হয়ে শেরপুর সদর থানায় হত্যা মামলা দায়ের করেন। যার মামলা নং-৯, তারিখঃ ১২/৮/২০২৪ইং, ধারা-১৪৩/৩০২/৩৪ পেনাল কোড-১৮৬০। মামলা দায়ের পর র‌্যাব-১৪, সিপিসি-১ জামালপুর ক্যাম্পের র‌্যাব সদস্য ছায়াতদন্ত শুরু করেন এবং জড়িতদের আইনের আওতায় নিয়ে আসার লক্ষ্যে কার্যক্রম শুরু করে।

এরই ধারাবাহিকতায় র‌্যাব-১৪, সিপিসি-১ জামালপুর ক্যাম্পের র‌্যাব সদস্যরা অভিযান চালিয়ে বুধবার দিনগত রাত দেড়টার দিকে শেরপুর জেলার সদর উপজেলার খাসপাড়া এলাকা থেকে ওই মামলার আসামি মিজানকে গ্রেফতার করে। র‌্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের সিনিয়র সহকারি পুলিশ সুপার মোঃ নাজমুল ইসলাম পিপিএম-সেবা আসামি মিজানকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছে এবং শেরপুর জেলার সদর থানায় সোপর্দ করা হয়েছে

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com