আব্দুস সালাম মোল্লা | শনিবার, ২৬ অক্টোবর ২০২৪ | প্রিন্ট | ৪৯ বার পঠিত | পড়ুন মিনিটে
পুলিশের সাবেক ডিআইজি শেখ হেমায়েত হোসেন চাকরি জীবনে ও অবসরে এসে করেছেন বাড়ি – গাড়ি হয়েছেন অঢেল সম্পদের মালিক। ফরিদপুরের আলফাডাঙ্গা থানার বড়বাগ গ্রামে তার পৈতৃক ভিটা। পৈতৃক ভিটায় তিনতলা পাকা ভবন দেখে উপায় নেই তিনি অঢেল সম্পদের মালিক।
নিজের গ্রামে তিন পাকি জমির উপরে গড়ে তুলছেন তার পিতা আফাজ উদ্দিন ও মাতা আলেকজান এর নামে মহাবিদ্যালয়। পাশের উপজেলা কাশিয়ানি সদর বাজারে মার্কেট, কাশিয়ানী থানা সংলগ্ন নদীর পাড়ে রয়েছে ১০ কাঠার প্লট, কাশিয়ানী প্রগতিপাড়ায় রয়েছে ৭ কাঠা জমির প্লট,কাশিয়ানী আদর্শপাড়ায় ( মাঝিপাড়া) রয়েছে শেখ হেমায়েত হোসেন এর নামে ১৫ কাঠার প্লট যাহা বাউন্ডারি করে দখলে।
জমি কিনেছেন স্হানীয় জহুর কেরানীর নিকট থেকে, ঢাকা খুলনা মহাসড়কের পাশে কাশিয়ানি পোনা গ্রামে রয়েছে এস,এস পেট্রোল পাম্প। ঢাকায় ৩৭/৩৮ সিদ্দেসরি সার্কোলার রোডে রয়েছে তার আলীশান বাড়ি। জানা যায় কিছুদিন আগে এস,এস পাম্পটি বিক্রি করে দেন।সম্পদ কিনে দেওয়ার মাধ্যমকারি দালাল লিয়াকত এর নিজের নামে মিনাবাড়ি আদর্শপাড়া জামে মসজিদ স্যলগ্ন ৪ তলা পাকা ভবন, ফরিদপুর জেলা সদরে অঢেল সম্পদ, ঢাকা – খুলনা মহাসড়কে দুই পাশে নগরকান্দর জয়বাংলার মোড়, মুকসুদপুর, কাশিয়ানীতে ক্রয় করেছেন শত বিঘা জমি।
তার পিতা আফাজ উদ্দিন কৃষি কাজ করে সংসার চালাতেন দেশের বর্তমাণ সময়ে আওয়ামী এমপি মন্ত্রী ও নেতারা দেশ ছেড়ে অনেকে পালিয়েছে। পাচার করেছে হাজার হাজার কোটি টাকা। সাবেক ডিআইজি শেখ হেমায়েত হোসেন তার সম্পদ রাতের আধারে বিক্রি করছেন। সাবেক ডিআইজি শেখ হেমায়েত হোসেন কোথায় আছেন তা এলাকাবাসীর অজানা।জমি কিনে দেওয়া ব্যক্তি নগরকান্দার বড় শ্রীবরদী গ্রামের মিজান ও আলফাডাঙ্গার বড় বাগ গ্রামের লিয়াকত হোসেন বলেন সাবেক ডিআইজি শেখ হেমায়েত হোসেনকে মাধ্যম হয়ে কিছু জমি আমরা কিনে দিয়েছি।জমি কিনে দিয়ে আমরাও টাকা পেয়েছি।
শেখ হেমায়েত হোসেন এর থেকে তার নামের ক্রয়কৃত জমি লিজ নেয়া ব্যক্তি নগরকান্দা উপজেলার জয়বাংলার শাহাআলম মোল্লা বলেন জমি লিজ নিয়ে তার জায়গায় স- মিল দিয়েছি।তিনি বলেন সাবেক ডিআইজি শেখ হেমায়েত হোসেন এর জয়বাংলা বিশ্বরোডের পাশে প্রায় ২০ বিঘা জমির বেশি কিনেছে।এছাড়া এই জমির ফসলের মরকেচ এর টাকা তার পিএস লিয়াকত হোসেন এর মোবাইল নাম্বারে বিকাশ করে দেয় তারা।
নগরকান্দা উপজেলার বড় শ্রীবরদী গ্রামের মিজান এর নিকট থেকে সাবেক ডিআইজি শেখ হেমায়েত হোসেন এর মোবাইল নাম্বার 01771761983 তে একাধিক বার ফোন দিলে ফোন বন্ধ থাকায় তার বক্তব্য জানা যায়নি।হেমায়েত হোসেন এর বিরুদ্ধে তার গ্রামের অনেকেই মুখ খুলতে পারছেনা।
তার প্রতিবেশী একজন বলেন গ্রামের হিন্দু মুসলিম অনেকেই তার পরিবারের নির্যাতনের শিকার হয়েছেন।তার নিজের এলাকায় ৫ শত পাকি জমি রয়েছে বলেও তারা জানান। এলাকাবাসীর সুশীল সমাজ দাবি করছে প্রশাসনিক ভাবে তদন্ত করে তার অবৈধ সম্পদের হিসেব বেরিয়ে আসবে বলে এলাকাবাসী দাবি করছে।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com