বদিউজ্জামান রাজাবাবু,চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : | মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫ | প্রিন্ট | ১৪৮ বার পঠিত | পড়ুন মিনিটে
চাঁপাইনবাবগঞ্জে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা।মঙ্গলবার (২৯ এপ্রিল) সকাল ১০টার দিকে জেলা আইনজীবী সমিতি’র সামনে সাবেক প্রধান বিচারপতি এ.বি.এম খাইরুল হককে গ্রেপ্তার, বিচার এবং ফ্যাসিবাদের দোসর, দলবাজ, দুনীর্তিবাজ উচ্চ ও নিম্ন আদালতের বিচারকদের অপসারণ দাবিতে ঘণ্টাব্যাপী এই কর্মসূচী অনুষ্ঠিত হয়। সমাবেশে বিচারপতি খাইরুল হককে বাংলাদেশের বিচার বিভাগ ও গণতন্ত্র ধ্বংসের কারিগর হিসেবে আখ্যায়িত করা হয়।
সমাবশে বক্তৃতা করেন ফোরামের জেলা শাখার উপদেষ্টা কবির হোসেন, সভাপতি সোলাইমান বিশু, সহ-সভাপতি নুরুল ইসলাম সেন্টু, সাধারণ সম্পাদক রবিউল হক দোলন, সাংগঠনিক সম্পাদক মোল্লা হাসান শরিফ সনি, অর্থ সম্পাদক আসিফ ইকবাল সুজন, সদস্য মো. ইসমাইল, এম আব্দুস সালাম তালুকদার প্রমুখ।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com