শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

সামান্য বৃষ্টিতে চরভদ্রাসনের গার্লস স্কুলের সড়ক তলিয়ে জলাশয়

ফরিদপুর জেলা প্রতিনিধি:   |   মঙ্গলবার, ২০ মে ২০২৫   |   প্রিন্ট   |   ২৩১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

সামান্য বৃষ্টিতে চরভদ্রাসনের গার্লস স্কুলের সড়ক তলিয়ে জলাশয়
১০

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার গার্লস স্কুল সড়কের শাহজালাল ব্যাংকের সামনে থেকে গ্রামীণ ব্যাংক পর্যন্ত অবস্থা একেবারে বেহাল।

সামান্য বৃষ্টি হলেই রাস্তা তলিয়ে যায়। যানবাহন দূরে থাক, মানুষের চলাচলও কঠিন হয়ে পড়ে।

একটু বৃষ্টি এলেই পানিবন্দি হয়ে থাকে। পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় ঘর থেকে বের হতে পারে না শতাধিক পরিবারের কয়েক হাজার মানুষ। বৃষ্টির পানিতে রাস্তায় চলাচল করা যায় না। পথচারী মো. মানিক মিয়া বলেন, সমস্যা গত কয়েক বছর ধরেই চলছে, দেখার কেউ নেই।

স্থানীয় মুজ্জামেল জানান, একটু বৃষ্টি হলেই হাঁটু পানি জমে থাকার কারণে যানবাহন চলাচলে দুর্ঘটনার শিকার হতে হয়। কয়েকজন দোকানদার বলেন, দীর্ঘদিন পানিবন্দি থাকায় এই রাস্তাকে জলাশয় বললেও ভুল হবে না।

চরভদ্রাসন উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরা খাতুন বলেন বিষয়টা আগে জানতাম না। এখন অবগত হলাম। শিগগিরই সরেজমিন পরিদর্শন করে ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com