শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

সারা দেশের ন্যায় কাল থেকে শুরু কচুয়ায় এইচএসসি, আলিম ও সমমান পরীক্ষায় ৭টি কেন্দ্রে অংশ নেবে ২ হাজার ১শ ২০ জন পরীক্ষার্থী

মোঃ সবুর খাঁন,   |   বুধবার, ০১ জুলাই ২০২৬   |   প্রিন্ট   |   ১৫৪১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

সারা দেশের ন্যায় কাল থেকে শুরু কচুয়ায় এইচএসসি, আলিম ও সমমান পরীক্ষায় ৭টি কেন্দ্রে অংশ নেবে ২ হাজার ১শ ২০ জন পরীক্ষার্থী

সারা দেশের ন্যায় চাঁদপুরের কচুয়া উপজেলায় কাল থেকে শুরু ২০২৬ সালের এইচএসসি, আলিম ও সমমান পরীক্ষায় কেন্দ্র ভিত্তিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে। উপজেলা প্রশাসনের প্রকাশিত কেন্দ্র তালিকা অনুযায়ী এবার কচুয়া উপজেলার ৭টি পরীক্ষা কেন্দ্রে মোট ২ হাজার ১শ ২০ জন পরীক্ষার্থী অংশ নেবে। পরীক্ষা ২রা জুলাই থেকে শুরু হওয়া এইচএসসি পরীক্ষার্থী ১ হাজার ৬শ ৩৬ জন, আলিম পরীক্ষার্থী ৪শ ৭৮ জন এবং কারিগরি (ভোকেশনাল) পরীক্ষার্থী ৬ জন। কেন্দ্র ভিত্তিক পরীক্ষার্থীর সংখ্যা হলোঃ

রহিমানগর ডিগ্রি কলেজ কেন্দ্র ৩শ ৯ জন,

পালাখাল রুস্তম আলী ডিগ্রি কলেজ কেন্দ্রে ২শ ৯৭ জন,

কচুয়া সরকারি ডিগ্রি কলেজ কেন্দ্রে ৫শ ৩৯ জন,

নূরুল আজাদ কলেজ কেন্দ্রে ১শ ১৮ জন,

সাচার ডিগ্রি কলেজ কেন্দ্রে ৩শ ৭৩ জন,

নিচিন্তপুর ডি.এস.কামিল মাদ্রাসা কেন্দ্র (আলিম) ৪শ ৭৮ জন,

কচুয়া সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র (কারিগরি) ৬ জন।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রতিটি কেন্দ্রে সুষ্ঠ, শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে এবং সিসি ক্যামেরা দ্বারা পরীক্ষা গ্রহণের লক্ষ্যে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। উল্লেখ্য যে, কেন্দ্র সচিব, ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের সমন্বয়ে সার্বিক ব্যবস্থাপনা নিশ্চিত করা হবে। পরীক্ষার্থী ও অভিভাবকদের নির্ধারিত সময়ের ৩০ মিনিট আগেই কেন্দ্রে উপস্থিত থাকার এবং শিক্ষা বোর্ডের সব নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com