শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

সালথায় কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

ফরিদপুর প্রতিনিধি   |   বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   ৮০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

সালথায় কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ
১৩

ফরিদপুরের সালথায় ২০২৪-২৫ইং অর্থ বছরে খরিপ-২ মৌসুমে মাসকলাই আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) দুপুর ১২টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সালথা এর আয়োজন উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এই সার ও বীজ বিতরণ করা হয়।

উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সুদর্শন শিকদারের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রকৌশলী আবু জাফর, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বিনয় কুমার চাকী, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো. রফিকুল ইসলাম, উপসহকারী কৃষি কর্মকর্তা স্বপন কুমার পাল, সাংবাদিক আবু নাসের হুসাইন প্রমুখ।

উপজেলা কৃষি অফিসার সুদর্শন শিকদার বলেন,২০২৪-২৫ইং অর্থ বছরে খরিপ-২ মৌসুমে উপজেলার ৮টি ইউনিয়নের মোট ২শত কৃষকের মাঝে সার ও বীজ বিতরণ করা হবে।

এরই অংশ হিসেবে আজ রামকান্তপুর ইউনিয়নের ৩০জন (কৃষক-কৃষাণী) প্রত্যেককে ১০কেজি ডিএপি সার, ৫কেজি এমওপি সার ও ৫কেজি মাসকলাই বীজ বিতরণ করা হয়। পর্যায়ক্রমে বাকি ইউনিয়ন গুলোতে বিতরণ করা হবে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com