নিজস্ব প্রতিবেদক | সোমবার, ০৯ নভেম্বর ২০২৬ | প্রিন্ট | ২৭ বার পঠিত | পড়ুন মিনিটে
ডিসি (দক্ষিণ)-এর দিকনির্দেশনায় এবং এডিসি (দক্ষিণ) ও এসি কোতোয়ালীর তত্ত্বাবধানে সদরঘাট থানার অফিসার ইনচার্জ জনাব মোহাম্মদ একরাম উল্লাহর নেতৃত্বে গত ০৯/১১/২০২৬ইং তারিখে থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মোট ৯ জনকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
মামলার আসামী গ্রেপ্তার
সদরঘাট থানার মামলা নং-১/১০৪, তাং-০৬/০৯/২০২৪ইং, ধারা-১৪৭/১৫২/৪৪৭/৪৪৮/৩৫৩/৪৩৬/৩৭৯/৩৮০/৪২৭/৩৪ দণ্ডবিধি, ১৮৬০ তৎসহ ১৫(৩) বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর অস্থিতিশীলতা সৃষ্টিকারী আসামী মোঃ রুবেল (৩৫)-কে এসআই শাহ আলম সঙ্গীয় অফিসার ফোর্সসহ গ্রেপ্তার করেন। তিনি লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ থানার বরালিয়া, খামারবাড়ি, দর্জি বাড়ি, বড়ইগাছ তলার মোঃ হারুনের ছেলে। বর্তমানে তিনি সদরঘাট থানার পশ্চিম মাদারবাড়ি, এসআরবি স্টেশন এলাকায় সায়েদ মিয়ার ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।
পরোয়ানাভুক্ত আসামী গ্রেপ্তার
থানা এলাকায় অভিযানকালে এএসআই (নিঃ) মোঃ ইসমাইল হোসেন সঙ্গীয় অফিসার ফোর্সসহ সদরঘাট-২১(৩)২০, জিআর-৮০/২০, প্রসেস নং-৩৭৩/২৬, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ধারা ৩৬(১)-এর ১০(ক)-এর পরোয়ানাভুক্ত আসামী মোঃ সাইফুল ইসলাম ওরফে রনি-কে গ্রেপ্তার করেন। তিনি সদরঘাট থানার পশ্চিম মাদারবাড়ির শফিকুল ইসলামের ছেলে।
সন্দেহজনক ঘোরাফেরার দায়ে ৭ জন গ্রেপ্তার
মোবাইল-২৪ ডিউটিকালে এসআই (নিঃ) মোঃ ফারুক আহমদ সঙ্গীয় ফোর্সসহ ০৯/১১/২০২৬ইং তারিখ রাত ০০.১০ থেকে ০১.৩০ ঘটিকার মধ্যে সদরঘাট থানাধীন শুভপুর, কদমতলী ও এস আর বিল এলাকা থেকে সন্দেহজনকভাবে রাতের অন্ধকারে নির্জন স্থানে ঘোরাফেরা করার সময় নিম্নোক্ত ৭ জনকে আটক করেন:
১. মোহাম্মদ হোসেন টিটু (৩৩), পিতা-মোঃ সেলিম, মাতা-আমেনা বেগম, সাং-ষোলদানা, মিয়া রাজা বাড়ী, থানা-হাজীগঞ্জ, জেলা-চাঁদপুর; বর্তমানে পশ্চিম মাদারবাড়ী ০১নং গলি, টেকনাফ হাজীর বিল্ডিং, সদরঘাট, চট্টগ্রাম।
২. বিজয় ধর (১৯), পিতা-রাজীব ধর, মাতা-রুমা ধর, সাং-রামকুট, ঘোনাপাড়া, থানা-রামু, জেলা-কক্সবাজার; বর্তমানে মোগলটুলী, ফরিদ কোম্পানীর ভাড়াটিয়া, সদরঘাট, চট্টগ্রাম।
৩. মোঃ ইমরান (৩৫), পিতা-মাহবুব আলম, মাতা-আলিয়া বেগম, সাং-সিডিএ-২৫নং আগ্রাবাদ, থানা-ডবলমুরিং, চট্টগ্রাম; বর্তমানে পশ্চিম মাদারবাড়ি, জমির উদ্দিন লেইন, সদরঘাট, চট্টগ্রাম।
৪. আব্দুর রহিম তানভীর (২১), পিতা-মৃত আব্দুল আজিম, মাতা-আনোয়ারা বেগম, সাং-পূর্ব মাদারবাড়ি, জাহাঙ্গীরের বাড়ি, সদরঘাট, চট্টগ্রাম।
৫. মহিউদ্দিন বাদশা (৩০), পিতা-মৃত মোঃ লালু মিয়া, মাতা-নুর আয়েশা বেগম, সাং-টংফকির মাজার গলি, জহিরের ভাড়াটিয়া, সদরঘাট, চট্টগ্রাম।
৬. মোঃ রনি (৩১), পিতা-মোঃ ইউসুফ, মাতা-ফাতেমা আক্তার, সাং-যুগী চাঁদ মসজিদ লেইন, পশ্চিম মাদারবাড়ি, ওমর মিয়ার কলোনী, নেজামের ভাড়াটিয়া, সদরঘাট, চট্টগ্রাম।
৭. মোঃ খোকন হাওলাদার (৩৪), পিতা-মৃত আব্দুল মান্নান হাওলাদার, মাতা-রিনা বেগম, সাং-বাংলাবাজার, পূর্ব মাদারবাড়ি, মন্তাজের কলোনী, সদরঘাট, চট্টগ্রাম।
আটক পরবর্তী জিজ্ঞাসাবাদে তাঁরা উক্ত স্থানে অবস্থানের বিষয়ে সন্তোষজনক কোনো জবাব দিতে পারেননি। প্রাথমিকভাবে তাঁদের বিরুদ্ধে সিএমপি অধ্যাদেশের ৮৮(ডি) ধারায় অপরাধ প্রমাণিত হওয়ায় একই আইনের ১০৩ ধারা মোতাবেক গ্রেপ্তার করা হয়। তাঁদের বিরুদ্ধে সদরঘাট থানার নন-এফআইআর প্রসিকিউশন নং-৩৩০, তাং-০৯-১১-২০২৬ খ্রিঃ, ধারা-৮৮(ডি)/১০৩ সিএমপি অধ্যাদেশ মূলে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com