আসাদুজ্জামান তালুকদার | বুধবার, ১৪ আগস্ট ২০২৪ | প্রিন্ট | ১১০ বার পঠিত | পড়ুন মিনিটে
বুধবার (১৪ আগস্ট) সন্ধ্যা ৬ টা নাগাদ কলমকান্দা উপজেলায় সিধলী বাজারে অবৈধ বালু উত্তোলনের দায়ে দুইজনকে ৫০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। এসময় সিধলী পুলিশ ফাঁড়ির তদন্ত কর্মকর্তা নুরুল আলম সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। কলমাকান্দা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো: শহিদুল ইসলাম এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

জানা যায়, সাম্প্রতিক সময়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় কলমাকান্দা উপজেলার চোরাই বালু ব্যবসায়ীরা সক্রিয় হয়ে উঠে। উপজেলার গোমাই নদী থেকে অবৈধভাবে বালু তোলার সময় সেনাবাহিনীর কলমাকান্দা উপজেলার ক্যাম্প কমান্ডার সার্জেন্ট শাহ আলমের নেতৃত্বে বিকেলে এসব বালুসহ ট্রাকগুলো জব্দ করা হয়।
পরে ভ্রাম্যমাণ আদালতের নির্দেশে বালু জব্দ করে ট্রাকগুলো ছেড়ে দেওয়া হয়। পাশাপাশি ভবিষ্যতে এধরণের কর্মকাণ্ডের বিরুদ্ধে ব্যবস্থা চলমান থাকবে বলে জানিয়েছেন কলমাকান্দা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো: শহিদুল ইসলাম।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com