শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

সিলেটের গোয়াইনঘাটে অবৈধ বালু ও পাথর উত্তোলন বন্ধে টাস্কফোর্সের অভিযান

হারুন আহমেদ:   |   বৃহস্পতিবার, ০৭ নভেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   ৭৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

সিলেটের গোয়াইনঘাটে অবৈধ বালু ও পাথর উত্তোলন বন্ধে টাস্কফোর্সের অভিযান
১১

সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে ইসিএভুক্ত এলাকায় অবৈধভাবে বালু ও পাথর উত্তোলন বন্ধে উপজেলা প্রশাসন, বিজিবি ও পুলিশের সমন্বয়ে টাস্কফোর্স অভিযান পরিচালনা করা হয়েছে।

বৃহস্পতিবার ৭ নভেম্বর জাফলংয়ের প্রতিবেশগত সংকটাপন্ন এলাকায় (ইসিএভুক্ত) অবৈধভাবে বালু ও পাথর উত্তোলন বন্ধে দুপুর সাড়ে বারোটা হতে বিকাল ৪ টা পর্যন্ত উপজেলা প্রশাসন, বিজিবি ও পুলিশ সদস্যের সমন্বয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাইদুল ইসলাম  এর নেতৃত্বে যৌথ অভিযান পরিচালনা করা হয়।

উল্লিখিত এলাকায় অবৈধভাবে বারকি নৌকা সহযোগে বালু ও পাথর উত্তোলনকারী শ্রমিকদের সংশ্লিষ্ট এলাকা হতে বিতাড়িত করা হয়। এসময় বালু পরিবহনের কাজে নিয়োজিত ২টি ট্রাক জব্দ করে জাফলং ট্রাক সমিতির সাংগঠনিক সম্পাদকের জিম্মায় রাখা হয়। অভিযানে বেশকিছু বালু ও পাথর বোঝাই নৌকা মাঝ নদীতে ডুবিয়ে দেয়া হয়।

অভিযানে ছিলেন, গোয়াইনঘাট থানা পুলিশ, জাফলংয়ের সংগ্রাম, তামাবিল ও শ্রীপুর বিওপির বিশ (২০) সদস্যের ওপর একটি টিম প্রয়োজনীয় সহায়তা প্রদান করে। এসময় জাফলংয়ের ট্রাক সমিতির নেতৃবৃন্দকে অত্র এলাকায় অবৈধভাবে বালু ও পাথর পরিবহন থেকে বিরত থাকতে সতর্কতা প্রদান করা হয়েছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com