শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

সুনামগঞ্জ জেলা যুবদলের নতুন নেতৃত্ব নিয়ে আলোচনায় সরব তরুণ নেতারা

নিজস্ব প্রতিবেদক:   |   রবিবার, ০৮ জুন ২০২৫   |   প্রিন্ট   |   ১০৮৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

সুনামগঞ্জ জেলা যুবদলের নতুন নেতৃত্ব নিয়ে আলোচনায় সরব তরুণ নেতারা
৫৭

দীর্ঘ ছয় বছর ধরে সুনামগঞ্জ জেলা যুবদলের নেতৃত্বে কোনো উল্লেখযোগ্য পরিবর্তন না আসায় নতুন নেতৃত্ব গঠনের দাবিতে সরব হয়ে উঠেছেন সংগঠনের তরুণ নেতাকর্মীরা।

২০১৮ সালের ১ জুন গঠিত হয় পাঁচ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি। সভাপতি ছিলেন ছাত্রদলের সাবেক সভাপতি আবুল মুনসুর শওকত এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশিদ কয়েছ। কমিটি গঠনের তিন মাসের মধ্যেই কেন্দ্রীয় যুবদলের অনুমোদনে এটি ২০১ সদস্যে উন্নীত হয়। যদিও মেয়াদ ছিল দুই বছর, বাস্তবে এই কমিটি ৭ বছর ধরে দায়িত্ব পালন করে আসছে।

সম্প্রতি আবুল মুনসুর শওকত জেলা বিএনপির কমিটিতে অন্তর্ভুক্ত হওয়ায় তিনি স্বেচ্ছায় যুবদলের দায়িত্ব থেকে অব্যাহতি নেন। এরপর সিনিয়র সহ-সভাপতি আমিনুর রশিদ আমিনকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেওয়া হয়।

তরুণ নেতাকর্মীদের মতে, মেয়াদোত্তীর্ণ কমিটি দীর্ঘদিন ধরে দায়িত্বে থাকায় সংগঠনের কার্যক্রমে স্থবিরতা এসেছে। তাই সংগঠনের গতিশীলতা ফিরিয়ে আনতে এবং তৃণমূলকে আরও সংগঠিত করতে নবীন, উদ্যমী ও জনপ্রিয় নেতৃত্বে একটি পূর্ণাঙ্গ কমিটি গঠনের দাবি জোরালো হয়েছে।

বিশ্বস্ত সূত্রে জানা গেছে, সম্ভাব্য নতুন কমিটিতে সভাপতি পদে আবারো প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন ভারপ্রাপ্ত সভাপতি আমিনুর রশিদ আমিন। একই পদে প্রতিদ্বন্দ্বিতার প্রস্তুতি নিচ্ছেন বর্তমান সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশিদ কয়েছ এবং সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান রাজু। কামরুল হাসান রাজু সংগঠনের অভ্যন্তরে একজন সুপরিচিত, পরিশ্রমী এবং দক্ষ নেতা হিসেবে পরিচিত। সেই সাথে স্লোগান মাষ্টার হিসেবে পরিচিত সিনিয়র যুগ্ম সম্পাদক তোফাজ্জল হোসেন ও সভাপতির দৌড়ে পিছিয়ে নেই ।

সাধারণ সম্পাদক পদে আলোচনায় রয়েছেন জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক শাহ্ ফরহাদ। বলয়ের সমীকরণে তিনি একাধিকবার মূল নেতৃত্ব থেকে বঞ্চিত হলেও তৃণমূল নেতাকর্মীদের কাছে তিনি একজন সৎ, সাহসী, বিনয়ী এবং দক্ষ সংগঠক হিসেবে পরিচিত। আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে বিভিন্ন আন্দোলন-সংগ্রামে তার সক্রিয় ও সাহসী ভূমিকা তাকে জেলার তরুণদের কাছে বিশেষভাবে গ্রহণযোগ্য এবং জনপ্রিয় করে তুলেছে, সাংগঠনিক দক্ষতা ও সক্ষমতার জন্য তাকে অনেকেই জেলা যুবদলের সাধারণ সম্পাদকের পদে যোগ্য প্রার্থী বলে মনে করেন।

এছাড়াও সাধারণ সম্পাদক পদে আলোচনায় রয়েছেন জেলা যুবদলের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট তৌহিদ আহমদ, সহ-সাংগঠনিক সম্পাদক জুনেদ আহমদ এবং পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক সাদিকুর রহমান স্বপন। দলীয় কর্মকাণ্ডে ইতিবাচক ভূমিকার কারণে তাদের প্রতিও রয়েছে তৃণমূল নেতাকর্মীদের আস্থা।

নেতাকর্মীদের প্রত্যাশা দক্ষ, জনপ্রিয়, যোগ্য, পরিশ্রমী, নিবেদিত, সাংগঠনিক সক্ষমতা সম্পন্ন তরুণ নেতাদের সমন্বয়ে একটি সময়োপযোগী নতুন কমিটি গঠিত হলে সুনামগঞ্জ জেলা যুবদলের কার্যক্রমে নতুন প্রাণ ফিরে আসবে এবং সংগঠন তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী হয়ে উঠবে।বর্তমানে সবার দৃষ্টি কেন্দ্রীয় যুবদলের সিদ্ধান্তের দিকে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com