শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

সুন্দরগঞ্জে আরইআরএমপি’র চেক হস্তান্তর

আবু বক্কর সিদ্দিক   |   বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   ৭০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

সুন্দরগঞ্জে আরইআরএমপি’র চেক হস্তান্তর

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার পল্লী কর্মসংস্থান ও সড়ক রক্ষণাবেক্ষণ কর্মসূচি (আরইআরএমপি-৩) -শীর্ষক প্রকল্পের আওতায় নারী কর্মীদেরকে চেক ও সনদপত্র হস্তান্তর করা হয়েছে।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে প্রত্যেক নারীকর্মীর সঞ্চয়কৃত সমুদয় ১ লক্ষ ১২ হাজার ৬’শ ৫০ টাকার করে ব্যাংক চেক ও সনদ হস্তান্তর করেন উপজেলা নির্বাহী অফিসার তরিকুল ইসলাম।

উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) অধীনে ইউনিয়ন ভিত্তিক ১’শ ৫০ জন নারী কর্মীকে মোট ১ কোটি ৬৪ লক্ষ ২৮ হাজার টাকার চেক ও সনদপত্র প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার তরিকুল ইসলাম।

এ উপলক্ষ্যে উপজেলা প্রকৌশলী আব্দুল মান্নাফের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন উক্ত প্রকল্পের জেলা ট্রেনিং অফিসার আমিনুর রহমানসহ সংশ্লিষ্ট পর্যায়ের দায়িত্বরত উপ-সহকারী প্রকৌশলী ও আরইআরএমপি-৩ প্রকল্পের আওতায় নারী রক্ষণাবেক্ষণকর্মীগণ।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com