শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

সেন্টমার্টিনে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেছে কোস্ট গার্ড কক্সবাজার

কক্সবাজার জেলা প্রতিনিধি   |   সোমবার, ০৮ জুলাই ২০২৪   |   প্রিন্ট   |   ৫৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

সেন্টমার্টিনে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেছে কোস্ট গার্ড কক্সবাজার

সেন্টমার্টিন দ্বীপে বাংলাদেশ কোস্ট গার্ড কর্তৃক বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও প্রয়োজনীয় ঔষধ সামগ্রী বিতরণ করা হয়েছে।  সোমবার (৮ জুলাই) সকালে বাংলাদেশ কোস্ট গার্ড জাহাজ তাজউদ্দীন সেন্টমার্টিন দ্বীপে মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা করে ২৪২ জন অসহায়, গরীব, দুস্থ ও শিশুদের বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ঔষধ সামগ্রী প্রদান করেন।

কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকে অদ্যাবধি বাংলাদেশ কোস্ট গার্ড উপকূল বা চরাঞ্চলের সুবিধাবঞ্চিত মানুষের বিভিন্ন প্রয়োজনে এগিয়ে এসেছে। দুস্থঃ ও নিম্ন আয়ের মানুষদের বিভিন্ন সময় মেডিকেল ক্যাম্পেইনের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করে আসছে বাংলাদেশ কোস্ট গার্ড।

উপকূলীয় জনগণের স্বাস্থ্য সেবা প্রদানের জন্য আজ সোমবার সকাল সাড়ে দশটার দিকে ২৪২ জন অসহায়, গরীব, দুস্থ ও শিশুদের বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ঔষধ সামগ্রী প্রদান করা হয়েছে।  বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ঔষধ সামগ্রী প্রদান কার্যক্রমে মেডিকেল অফিসার সার্জন লেঃ কমান্ডার আসিফ খান উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com