শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

সৌদির সাথে মিল রেখে গাইবান্ধার দুই গ্রামে ঈদ উদযাপন

আনোয়ার হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টারঃ   |   শুক্রবার, ০৬ জুন ২০২৫   |   প্রিন্ট   |   ৫৩০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

সৌদির সাথে মিল রেখে গাইবান্ধার দুই গ্রামে ঈদ উদযাপন
১০

সৌদি আরবের সঙ্গে মিল রেখে গাইবান্ধার সাদুল্লাপুর ও পলাশবাড়ী উপজেলার দুটি গ্রামে আজ ঈদুল আজহা উদযাপিত হয়েছে। দীর্ঘদিন ধরে এ দুই গ্রামের ৩০টি পরিবারের শতাধিক সহি হাদিস সম্প্রদায়ের মুসল্লি ঈদ উদযাপন করে আসছেন।

আজ সকাল ৭টায় সাদুল্লাপুর উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের বুজরুক জামালপুর (ফারাজিপাড়া গ্রামের) পূর্বপাড়া জামে মসজিদে ঈদের জামায়াত অনুষ্ঠিত হয় । এতে ইমামতি করেন মাওলানা সাইফুল ইসলাম। এ তথ্য নিশ্চিত করেছেন ভাতগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহফুজার রহমান মাফু।

অপরদিকে, সকাল ৮টার দিকে পলাশবাড়ী উপজেলার মনোহরপুর ইউনিয়নের তালুক ঘোড়াবান্দা গ্রামের মধ্যপাড়ার একটি অস্থায়ী জায়গায় ঈদের নামাজ আদায় করেন ওই এলাকার মুসল্লিরা।

নামাজ আদায় করতে আসা মুসল্লিরা জানান, সৌদি আরব ও মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে ঈদ উদযাপন করছেন। চাঁদ দেখার ভিত্তিতে মুসলিম বিশ্বের সাথে মিল রেখে ঈদ উদ্যাপন করি, যা কোরআন ও হাদিস সম্মত।

নামাজ শেষে মুসল্লিরা একে অপরের সঙ্গে কোলাকুলি করেন এবং মহান আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে পশু কোরবানি দেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com