শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

স্বাধীনবাংলা সাহিত্য পরিষদ” কর্তৃক আয়োজিত কবি সাহিত্যিকদের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

শফিকুল ইসলাম বাদল ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রতিনিধি:   |   রবিবার, ৩০ মার্চ ২০২৫   |   প্রিন্ট   |   ৮০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

স্বাধীনবাংলা সাহিত্য পরিষদ” কর্তৃক আয়োজিত কবি সাহিত্যিকদের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের নুরজাহান হোটেলে আজ (২৯/৩/২৫) বাংলাদেশ ও বহির্বিশ্বের বাংলা ভাষাভাষী মানুষের জনপ্রিয় সাহিত্য সংগঠন “স্বাধীনবাংলা সাহিত্য পরিষদের” ইফতার ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয় । মো.জালালউদ্দিন ভূঁইয়া (তিতাস বিপ্লব) এর সঞ্চালনায় উক্ত ইফতার সম্মিলনে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা আবু কাউছার সরকার ।

শুভেচ্ছা বক্তব্য রাখেন স্বাধীনবাংলা সাহিত্য পরিষদের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক কে. এম. সফর আলী। বক্তব্য রাখেন সলিমগঞ্জ ডিগ্রি কলেজের অধ্যক্ষ (অব) মো. ইউনুছ আলী, নবীনগর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আবু কামাল খন্দকার, নবীনগর সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ( অব) এ.কে.এম. ফজলুল হক, নবীনগর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি এ.কে.এম. রেজাউল করিম, সাপ্তাহিক নবীনগর পত্রিকার সম্পাদক আব্বাস উদ্দীন হেলাল, বাংলা একাডেমির কর্মকর্তা তারেক সজীব, প্রভাষক আইনুল, চিত্র শিল্পী শামসুল হুদা, নবীনগর আবৃত্তি চর্চা কেন্দ্রের পরিচালক শুভেন্দু চক্রবর্তী শোভ প্রমুখ।

ইফতার মাহফিলে দেশ ও দেশের জনগণের কল্যাণ সহ সারা বিশ্বের মুসলিম উম্মার শান্তি এবং উপস্থিত সকলের পরিবার এবং মৃত ব্যক্তিদের রূহের মাগফিরাত কামনায় দোয়া করা হয়।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com