অরুপ সরকার | শনিবার, ১৭ মে ২০২৫ | প্রিন্ট | ৩৭৫ বার পঠিত | পড়ুন মিনিটে
এসো সচেতন হই সোসাইটি-Aso Socheton Hoi Society এর কারিগরি সহযোগিতায় এবং সুস্থ জীবন এর আয়োজনে হিজড়া কমিউনিটিতে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয় আজ শনিবার। “সুস্থ জীবন” এর চেয়ারম্যান পার্বতী হিজড়া এ ক্যাম্পের উদ্বোধন করেন। এসই এর অন্যতম সদস্য জেনাকী জোনাক হিজড়া সহ এসো সচেতন হই সোসাইটি এর মেডিকেল টিম উপস্থিত ছিলেন। ডা: ওয়াসিম মজুমদার চিকিৎসা সেবা প্রদান করেন। পাশাপাশি রোগীদের বিনামূল্যে হেলথ চেক আপ করা হয়। তার মধ্যে উল্লেখযোগ্য; ব্লাড সুগার, ব্লাড প্রেসার পরিমাপ ও ব্লাড গ্রুপ নির্ণয়।
এসই এর চেয়ারম্যান জনস্বাস্থ্যবিদ মোঃ মাজহারুল ইসলাম বলেন, আমারা সমাজের জন্য কিছু করতে চাই, এই হিজড়া জনগোষ্ঠীর মানুষের জন্য আমাদের দায়িত্ব রয়েছে। যার যার অবস্থান অনুযায়ী এ সমাজের জন্য, এ দেশের জন্য আমাদের কিছু করা উচিৎ। আসুন, নিজেকে সৎ রাখি দেশকে ভালোবাসি” সংগঠনটি গত মে দিবসে ঢাকার জুরাইন হিজড়া কমিউনিটিতে মেডিকেল ক্যাম্প পরিচালনা করেছেন।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com