শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

স্বৈরশাসক শেখ হাসিনা দেশটাকে খাদেফেলে দিয়ে গেছেন-কাজী নাজমুল হোসেন

সফিকুল ইসলাম বাদল   |   শনিবার, ০৫ অক্টোবর ২০২৪   |   প্রিন্ট   |   ৫৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

স্বৈরশাসক শেখ হাসিনা দেশটাকে খাদেফেলে দিয়ে গেছেন-কাজী নাজমুল হোসেন

স্বৈরশাসক শেখ হাসিনা দেশটাকে খাদে ফেলে দিয়ে গেছেন,সেখান থেকে দেশটাকে তুলতে ডক্টর মোহাম্মদ ইউনূসের মতন একজন নামি দামি খ্যাতিমান মানুষকেও হিমশিম খেতে হচ্ছে। শুক্রবার বিকেল ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার রসুল্লাবাদ উলফত আলী উচ্চ বিদ্যালয় মাঠ বৈষম্য বিরোধী ছাত্রজনতার আন্দোলনে শাহাদাৎ বরণকারী সকল শহীদদের স্বরণে ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় প্রাঙ্গনে আলোচনাসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেছেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া(৫) আসন থেকে বিএনপির মনোনীত প্রার্থী কাজী নাজমুল হোসেন তাপস।

নবীনগর উপজেলার রসুল্লাবাদ, রতনপুর, সাতমোড়া ও শ্যামগ্রাম ইউনিয়ন বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের উদ্যোগে আয়োজিত,উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান  ইঞ্জিনিয়ার সফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট আনিসুর রহমান মঞ্জু,সাবেক মেয়র মাইনুউদ্দিন,পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাজী মো.শাহাবুদ্দীন, মফিজুর রহমান মুকুল, সালেহা বেগম,ইকবাল হোসেন মোল্লা,এমদাদুল বারী,মো. আলী আজম,মো. হযরত আলী, গোলাম মাওলা,রকিবুল ইসলাম, আবুল হোসেন, আপেল মাহমুদ, শামীম, শফিকুল ইসলাম, জাফর ইকবাল প্রমুখ। সভা শেষে দোয়া ও মোনাজাত করা হয়।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com