শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

“স্যার, একটা সাইকেল দিন” কথাটিকে বাস্তবে রূপ দিলেন জলঢাকার ইউএনও

রিয়াদ ইসলাম জলঢাকা:   |   বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫   |   প্রিন্ট   |   ১৮৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

“স্যার, একটা সাইকেল দিন” কথাটিকে বাস্তবে রূপ দিলেন জলঢাকার ইউএনও
২৪

নীলফামারী জলঢাকা উপজেলার এক স্কুলছাত্র বাইসাইকেল হারিয়ে বিপাকে পড়েছিল। সেই ছাত্রের একমাত্র ভরসা ছিল বাইসাইকেল, যেটা দিয়ে সে প্রতিদিন স্কুলে যাতায়াত করত। প্রায় দুই মাস আগে সেটি চুরি হয়ে যায়। এরপর একদিন সে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ জায়িদ ইমরুল মোজাক্কিন এর কাছে এসে নিজের কষ্টের কথা জানায় এবং সরলভাবে একটি আবদার করে “স্যার, আমার যাতায়াতের জন্য একটা বাইসাইকেল কিনে দিন।”

ছাত্রটির কথা হালকাভাবে না নিয়ে ইউএনও বিষয়টি গুরুত্ব সহকারে নেন। প্রথমে তিনি স্কুলের প্রধান শিক্ষকের সঙ্গে কথা বলে ঘটনার সত্যতা যাচাই করেন। এরপর ছাত্রটিকে বলেন, “তোমাকে কথা দিচ্ছি, আমি চেষ্টা করবো।”

দীর্ঘ অপেক্ষার পর সেই কথা রেখেছেন ইউএনও। আজ তিনি নিজ হাতে ছাত্রটির হাতে একটি নতুন বাইসাইকেল তুলে দেন। ছাত্রটির মুখে তখন আনন্দের হাসি—যেটা দেখে উপস্থিত সবাই আবেগাপ্লুত হয়ে পড়েন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ জায়িদ ইমরুল মোজাক্কিন বলেন,“কারো মুখে হাসি ফুটানোর সুযোগ পাওয়া মানেই ভালো কিছু করার তৃপ্তি। কথা রাখতে পেরে আমি আনন্দিত।”

স্থানীয় সচেতন মহল মনে করেন, একজন সরকারি কর্মকর্তা শুধু দপ্তরেই সীমাবদ্ধ নন, যদি তিনি মানুষের পাশে দাঁড়ান, তাহলে সেই সমাজে পরিবর্তন আসবেই। ইউএনও’র এই উদ্যোগ তা আবারও প্রমাণ করলো।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com