শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

হয়রানির প্রতিবাদে চট্টগ্রাম প্রাইভেট হসপিটাল ওনার্স অ্যাসোসিয়েশনের প্রতিবাদ সভা অনুষ্ঠিত

ইসমাইল ইমন চট্টগ্রাম প্রতিনিধি:   |   বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫   |   প্রিন্ট   |   ৯০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

হয়রানির প্রতিবাদে চট্টগ্রাম প্রাইভেট হসপিটাল ওনার্স অ্যাসোসিয়েশনের প্রতিবাদ সভা অনুষ্ঠিত
১৩

চট্টগ্রামের কয়েকটি সরকারি সংস্থার আকস্মিক মোবাইল কোর্টের নামে একটি স্বনামধন্য বেসরকারি হাসপাতালে অভিযান পরিচালনা করে রোগী ও সেবাপ্রার্থীর সামনে হয়রানি করার প্রতিবাদে চট্টগ্রাম প্রাইভেট হসপিটাল এন্ড ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশনের এক প্রতিবাদ সভা বৃহস্পতিবার (১০ জুলাই) বিকেলে নগরীর জিইসি মোড়স্থ অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

এসোসিয়েশনের সভাপতি ডা. এ কে এম ফজলুল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ডা. আব্দুল মোত্তালিবের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন সিনিয়র সহ সভাপতি ডা. এ টি এম রেজাউল করিম, ইঞ্জিনিয়ার এস এম লোকমান কবির, কোষাধ্যক্ষ ডা. মোহাম্মদ ইউসুফ, যুগ্ম সম্পাদক ডা. এস এম সারোয়ার আলম, ডা. সুভাস চন্দ্র সূত্রধর, অফিস সম্পাদক মো. শহীদুল্লাহ আনসারী প্রমুখ।

সভায় বক্তরা বলেন, স্বাস্থ্য ব্যবস্থাকে আধুনিক ও যুগোপযোগী করার জন্য স্বাস্থ্য উপদেষ্টার অক্লান্ত প্রচেষ্টা ও দৃঢ়তায় বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য), সিভিল সার্জন এবং বেসরকারি ক্লিনিক মালিক এসোসিয়েশন জনগনকে বিদেশি নির্ভরতা কমিয়ে স্বদেশ মুখী করার প্রচেষ্টা অব্যাহত আছে। কিন্তু হঠাৎ করে স্বাস্থ্যসেবাকে বিতর্কিত করার জন্য বিভিন্ন অজুহাতে গত ৮ জুলাই কয়েকটি সরকারি সংস্থার আকস্মিক মোবাইল কোর্টের নামে চট্টগ্রামের একটি স্বনামধন্য বেসরকারি হাসপাতালে অভিযান পরিচালনা করে রোগী ও সেবাপ্রার্থীর সামনে হয়রানি করা হয়। যা কোনভাবেই কাম্য নয়।

বিগত সরকারের আমলে অভিযান পরিচালনার নামে বিভিন্ন প্রতিষ্ঠানে মোবাইল কোর্ট পরিচালনা করে মিডিয়ায় প্রচার করে হেয় প্রতিপন্ন করার প্রতিবাদে মালিক সমিতি চিকিৎসা সেবা বন্ধ সহ বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেছিলেন। পরবর্তীতে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক, সিভিল সার্জন ও মালিক সমিতি যৌথ ঘোষণায় অভিযান পরিচালনায় সুনির্দিষ্ট সিদ্ধান্ত হয়। এক্ষেত্রে স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিনিধি, সিভিল সার্জনের প্রতিনিধি এবং মালিক সমিতির প্রতিনিধি নিয়েই উক্ত অভিযান পরিচালনা করার সিদ্ধান্ত হয়।

সভায় উল্লেখ করা হয় যে, বর্তমানে কোভিড, ডেঙ্গু, চিকনগুনিয়া সহ নানা মহামারী আক্রান্ত রোগী নিয়ে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান গুলো চিকিৎসা সেবা দিতে হিমশিম খাচ্ছে। তাই এই মুহুর্তে আকস্মিক অভিযান পরিচালনা করলে স্বাস্থ্যসেবা ব্যাহত হতে পারে।

এসোসিয়েশন মনে করে, স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী সংশ্লিষ্ট এজেন্সির নেতৃত্বে সিভিল সার্জন এবং বেসরকারি ক্লিনিক মালিক এসোসিয়েশনের প্রতিনিধি নিয়েই নিয়মিত হাসপাতাল ও ক্লিনিকে অভিযান চালানো উচিত। তাই এ ব্যাপারে যথাযথ উদ্যোগ নেওয়ার জন্য উর্ধ্বর্তন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।

 

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com