শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

হামলাকারীদের বয়কট করেছে জবি শিক্ষার্থীরা, ফেসবুকে তুমুল “ঝড়”

জাহিদ হাসান:   |   মঙ্গলবার, ১৬ জুলাই ২০২৪   |   প্রিন্ট   |   ১১২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

হামলাকারীদের বয়কট করেছে জবি শিক্ষার্থীরা, ফেসবুকে তুমুল “ঝড়”

কোটা আন্দোলনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সাধারণ শিক্ষার্থীরা হামলাকারীদের বয়কট করেছে। এতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে পোস্ট দিয়ে তারা বয়কটের ডাক দিচ্ছেন।

মঙ্গলবার (১৬ জুলাই) বেলা ১১টা পর্যন্ত এ রিপোর্ট লেখা পর্যন্ত  গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ, মার্কেটিং বিভাগ, ফিন্যান্স বিভাগ, আধুনিক ভাষা ইনস্টিটিউট, মনোবিজ্ঞান বিভাগ, হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থাপনা ব্যবস্থাপন লা বিভাগ, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ, উদ্ভিদ বিজ্ঞান বিভাগ, প্রাণিবিজ্ঞান বিভাগ, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ, রসায়ন বিভাগ, ম্যানেজমেন্ট বিভাগ, ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগ, ইতিহাস বিভাগ, নৃবিজ্ঞান বিভাগ, লোক প্রশাসন বিভাগ, আইন বিভাগ, বাংলা বিভাগ, সমাজবিজ্ঞান বিভাগ, সমাজকর্ম বিভাগসহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা সমাজমাধ্যমে পোস্ট দিয়ে এ বয়কটের ডাক দেয়।

নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী বলেছেন, “আমাদের ব্যাচের প্রায় সকল সহপাঠীর ঐক্যমতের ভিত্তিতে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে যারা সাধারণ শিক্ষার্থীদের উপর হামলার সাথে সম্পৃক্ত থাকবে তাদেরকে আমরা ব্যাচ থেকে বর্জন করব এবং প্রত্যেকেই ফেসবুকে পোস্ট করে বিষয়টি স্পষ্ট করে জানিয়েও দিয়েছি। শুধু আমাদেরই ব্যাচ নয় আমাদের ও অন্যান্য বিভাগের প্রায় সকল ব্যাচ এই ধরনের সিদ্ধান্ত নিয়েছে।

যারা সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা করতে পারে তারা আর যাই হোক আমাদের কেউ নয়। আমাদের ব্যাচের কোন শিক্ষার্থী যদি এমন হীন কাজের সাথে যুক্ত থাকে তাহলে সে আমাদের সাথে ক্লাস, পরীক্ষাসহ বিভাগের কোন কার্যক্রমে অংশগ্রহণ করতে পারবে না।”

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com