এস এম নওশের: | বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪ | প্রিন্ট | ৫৭ বার পঠিত | পড়ুন মিনিটে
পি এস অস্ট্রিচ।বৃটিশ আমলে নির্মিত এই প্যাডেল স্টীমার যা এদেশে রকেট সার্ভিস নামে পরিচিত।এক সময় ঢাকা বরিশাল খুলনা নৌরুটে দাপিয়ে বেড়ানো এই স্টিমার কালের করাল গ্রাসে জীর্ন হয়ে আজ ধুকছে শীতলক্ষার তীরে। এক সময় দেশের দক্ষিনাঞ্চল নৌ পথের যাত্রীদের নির্ভরতার নাম ছিল এই রকেট সার্ভিস গুলা।
ঝড় বৃস্টি জলোচ্ছ্বাস কোন প্রাকৃতিক দুর্যোগে ই এই রকেট সার্ভিস গুলা কখনোই পতিত হয়নি দুর্ঘটনায়। ঝড় বৃস্টির সিজনে যাত্রীদের পরম আস্থার বাহন ছিল এই রকেট সার্ভিস।স্বাধীনতার পুর্বে কয়লায় চল্লেও পরবর্তী তে এগুলাকে তেলে চলার ব্যবস্থা করা হয় ইঞ্জিন মোডিফিকেশনের মাধ্যমে।
গাজী,অস্ট্রিচ, মা্াসুদ,টার্ন লেপচা এই নামে বৃটিশ আমলের পুরানো এই স্টীমার গুলা চলেছে প্রায় শত বছর জুড়ে।কালের গ্রাসে আজ মাসুদ লেপচা আর টার্ন পড়ে আছে সদরঘাটের বাদাম তলি ঘাটে।অস্ট্রিচ কে ভাসমান রেস্তোরা করবে বলে দেয়া হয়েছিল একটা বেসরকারি প্রতিসঠান কে।কিন্তু তারাও এটা নিয়ে ফেলে রেখেছে।
হয়তো বা কোন এক সময় এটি খন্ড বিখন্ড হয়ে বিক্রি হয়ে যাবে ভাংগারি দের কাছে যাকিনা হতে পারত বিস্ব ঐতিহ্য।
ছবি টি রুপ গঞ্জ গোলাম দস্তগীর গাজী সেতু থেকে তোলা।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com