শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

হালুয়াঘাটে সড়ক দুর্ঘটনায় নিহত ২ পাশেই পড়ে ছিলো দুই বেগ ভারতীয় মদ

স্টাফ রিপোর্টার : সাব্বির অর্নব   |   বৃহস্পতিবার, ০৯ জানুয়ারি ২০২৫   |   প্রিন্ট   |   ৯১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

হালুয়াঘাটে সড়ক দুর্ঘটনায় নিহত ২ পাশেই পড়ে ছিলো দুই বেগ ভারতীয় মদ
১২

সড়কের পাশে দাঁড়িয়েছিল বালুভর্তি ট্রাক। ট্রাকে ধাক্কা লাগে মোটরসাইকেলের মারা যায় দুই আরোহী,আহত হন আরো একজন। কিন্তু সেখানে ঘটে ব্যতিক্রম ঘটনা নিহতদের সাথে পড়ে থাকা ব্যাগে দেখা যায় ভারতীয় চোরাই মদ।

আজ (৯ জানুয়ারি) বৃহস্পতিবার ভোরে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার হালুয়াঘাট-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের ফায়ার সার্ভিস সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত এক যুবকের নাম আল-আকসা (৩৫)। তিনি ময়মনসিংহ সদর উপজেলার দাপুনিয়া এলাকার লিয়াকত আলীর ছেলে। নিহত অপর যুবকের নাম পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি বলে জানিয়েছে পুলিশ। আহত যুবকের নাম ফাহাদ মাহমুদ ফারাবী (৩২)। তিনি ময়মনসিংহের সানকিপাড়া এলাকার আবুল হাশেমের ছেলে।

স্থানীয়দের ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, হালুয়াঘাট ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের ফায়ার সার্ভিসের সামনে বালুবাহী একটি ট্রাক ময়মনসিংহমুখী অবস্থায় দাঁড়ানো ছিল। আজ ভোরে ঘন কুয়াশার মধ্যে দ্রুত গতিতে আসা মোটরসাইকেলটি তিন আরোহীসহ ট্রাকের পেছনে ধাক্কা দেয় এতে ছিটকে নিচে চলে যায়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থল থেকে মৃত অবস্থায় দুইজনকে উদ্ধার করেন। গুরুতর আহত অবস্থায় অন্য একজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠান।
স্থানীয়রা ও ফায়ার সার্ভিস কর্মকর্তারা জানান, নিহতদের ব্যাগে প্রায় ২৫ বোতল ভারতীয় চোরাই মদ ছিল। বোতলগুলো দুর্ঘটনায় ভেঙে গেলেও ১টি বোতল অক্ষত ছিল।

তারা মাদক ব্যবসায় জড়িত থাকতে পারে। ভোরের আলো ফোটার আগেই মদের চালান নিয়ে ময়মনসিংহ শহরে যাওয়ার উদ্দেশেই দ্রুত মোটরসাইকেল চালাচ্ছিল।
হালুয়াঘাট থানার ওসি আবুল খায়ের জানান, এ ঘটনায় ট্রাক ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে। অন্য এক নিহতের পরিচয় জানার চেষ্টা চলছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com