শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

হালুয়াঘাটে ৬ ইউপি চেয়ারম্যানকে অপসারণ

সাব্বির আহমেদ   |   বুধবার, ২৭ নভেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   ৪৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

হালুয়াঘাটে ৬ ইউপি চেয়ারম্যানকে অপসারণ

ময়মনসিংহের হালুয়াঘাটে ছয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে অপসারণ করা হয়েছে। মঙ্গলবার (২৬ নভেম্বর) জেলা প্রশাসক মুফিদুল আলম স্বাক্ষরিত অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

অপসারিত চেয়ারম্যানরা হলেন ভুবনকুড়া ইউনিয়নের আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান আলহাজ এম সুরুজ মিয়া, জুগলী ইউনিয়নের আ. লীগ সমর্থিত চেয়ারম্যান মো. ছামাদুল ইসলাম, নড়াইল ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন মানিক, ধারা ইউনিয়নের আ. লীগ সমর্থিত চেয়ারম্যান তোফায়েল আহমেদ বিপ্লব,

ধুরাইল ইউনিয়নের আ. লীগ সমর্থিত চেয়ারম্যান ওয়ারিছ উদ্দিন সুমন ও স্বদেশী ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান মো. ইরাদ হোসেন সিদ্দিকী। অফিস আদেশে উল্লেখ করা হয়েছে, এই ইউনিয়নসমূহের চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যানরা কর্মস্থলে অনুপস্থিত থাকায় দাপ্তরিক ও নাগরিক সেবামূলক কাজের চরম ব্যাঘাত ঘটছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com